ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন
সর্বশেষ
ফুটপাত থেকে সুপারশপ—সব খাদ্য ব্যবসায় লাগবে বিএফএসএ নিবন্ধন

ফুটপাত থেকে সুপারশপ—সব খাদ্য ব্যবসায় লাগবে বিএফএসএ নিবন্ধন

ফুটপাত থেকে সুপারশপ— সব ধরনের খাদ্য ব্যবসার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক করে ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’ জারি করা হয়েছে। খাদ্যে শৃঙ্খলা আনার এ উদ্যোগ প্রশংসিত হলেও, এর মধ্যে থাকা ১৭টি সংস্থার লাইসেন্সের ভিড়ে নতুন এই বাধ্যবাধকতা ‘১৮ নম্বর লাইসেন্সের বোঝা’ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, একাধিক সংস্থার নিয়ন্ত্রণ ও আমলাতান্ত্রিক জটিলতায় ব্যবসার খরচ বাড়বে, যার চূড়ান্ত আর্থিক চাপ গিয়ে পড়বে সাধারণ ভোক্তাদের ওপরই।নতুন এই প্রবিধিমালায় পুরো খাদ্য ব্যবসাকে মূলত দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সাধারণ রেস্তোরাঁ, বেকারি, ফলের জুস বার, পেস্ট্রি শপ, ক্যাটারিং সার্ভিস, মিষ্টির দোকান, দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক এবং পিঠা বা পুরি বিক্রেতাসহ ফুটপাতের ভ্রাম্যমাণ বিক্রেতাদের জন্য ‘নিবন্ধন’ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে শিশুখাদ্য, প্রবীণ বা বিশেষ চিকিৎসায় ব্যবহৃত খাদ্য, পুষ্টিসমৃদ্ধ (ফর্টিফায়েড) খাদ্য, জৈবপণ্য, জেনেটিক্যালি মোডিফাইড (জিএমও) খাদ্য, তেজস্ক্রিয় প্রক্রিয়াজাত পণ্য, কোল্ডস্টোরেজ এবং ভোজ্যতেলের পাইকারি ও আমদানির জন্য কঠোর শর্তযুক্ত ‘লাইসেন্স’ নিতে হবে।এসব লাইসেন্স ও নিবন্ধনের মেয়াদ থাকবে তিন বছর। নিবন্ধন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হলেও লাইসেন্স ফি নির্ধারিত হবে ব্যবসাপ্রতিষ্ঠানের মেঝের আয়তনের ওপর ভিত্তি করে। ছোট দোকানের ক্ষেত্রে এটি ১ হাজার থেকে শুরু করে বড় গুদামের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। প্রতিটি খাদ্যপণ্যের প্যাকেজিং, বিল ও প্যাডে এই লাইসেন্স নম্বর, পরিচিতিমূলক কোড বা কিউআর কোড স্পষ্টাক্ষরে প্রদর্শন করা বাধ্যতামূলক। প্রবিধানমালায় বলা হয়েছে, এই নিয়ম লঙ্ঘন করে অনিবন্ধিত ব্যবসা পরিচালনা করলে সর্বোচ্চ দুই থেকে চার বছরের কারাদণ্ড কিংবা ২ থেকে ৮ লাখ টাকা জরিমানা এবং বিনা লাইসেন্সে ব্যবসা করলে সর্বোচ্চ তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড কিংবা জরিমানার মুখোমুখি হতে হবে ৩ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত।প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং ডিরেক্টর কামরুজ্জামান কামাল নতুন এই প্রবিধানমালাকে ব্যবসায়ীদের ওপর ‘১৮ নম্বর লাইসেন্সের বোঝা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে শুধু ব্যবসা পরিচালনা করতেই খাদ্য উৎপাদক ও আমদানিকারকদের প্রায় ১৭টি ভিন্ন সরকারি দপ্তর ও সংস্থা থেকে অনুমতি নিতে হয়। উদ্দেশ্য ভালো হলেও এভাবে একাধিক সংস্থাকে বারবার ফি ও নিবন্ধন দেওয়ার এ প্রক্রিয়া পণ্যের গুণগত মান না বাড়িয়ে শুধু ব্যবসার পরিচালনা ব্যয় অনাবশ্যকভাবে বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে এটি সঠিকভাবে প্রয়োগ করার মতো প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সক্ষমতা বিএফএসএর রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।মাঠপর্যায়ে এ আইনের বাস্তবায়ন নিয়ে বড় প্রশ্ন তুলেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। তার মতে, ফুটপাত থেকে শুরু করে সুপারশপ পর্যন্ত বিস্তৃত দেশের বিশাল অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক খাতকে একা তদারকি করার মতো পর্যাপ্ত সক্ষমতা ও জনবল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেই। তা ছাড়া বাজারে আগে থেকেই একাধিক সরকারি প্রতিষ্ঠান নজরদারি করছে, ফলে সব প্রশাসনিক ক্ষমতা একক প্রতিষ্ঠানের অধীনে নিয়ে যাওয়া কতটা যুক্তিযুক্ত, সে প্রশ্ন থেকে যায়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, লাইসেন্স ও নিবন্ধনের নামে ব্যবসায়ীদের পরিচালন ব্যয় বেড়ে গেলে তার খেসারত শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাকেই দিতে হবে, যা চলমান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জন্য সৃষ্টি করবে নতুন সংকট।ব্যবসায়ী ও প্রতিনিধিদের এসব উদ্বেগের জবাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, তারা শুরুতেই ছোট বা ফুটপাতের বিক্রেতাদের ওপর চাপ না দিয়ে বড় শিল্পভিত্তিক খাদ্য উৎপাদনের দিকে প্রাথমিক নজর দেবেন। বিএসটিআইয়ের মতো সংস্থা থেকে আগেই অনুমোদিত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক কোনো অসুবিধায় পড়বে না, তবে স্বাধীনভাবে খাদ্য মান পরীক্ষা চালিয়ে যাবে বিএফএসএ।
২৬ জুলাই ২০২৬

ঢাকা ১১ নম্বর ওয়ার্ডে নতুন মুখ মাহবুব হায়দার আরিফ

ঢাকা ১১ নম্বর ওয়ার্ডে নতুন মুখ মাহবুব হায়দার আরিফ

২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার অনলাইন ফর্ম পূরণ

২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার অনলাইন ফর্ম পূরণ

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট (MCQ) পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট (MCQ) পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু

চেক ডিজঅনার হলে করণীয় কী? জানুন আপনার আইনি অধিকার

চেক ডিজঅনার হলে করণীয় কী? জানুন আপনার আইনি অধিকার

রামগঞ্জে মোহাম্মদপুর ওলি বাড়ী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন

রামগঞ্জে মোহাম্মদপুর ওলি বাড়ী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন

রামগঞ্জে ঐতিহ্যবাহী মোহাম্মদপুর ওলি বাড়ী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শুক্রবার

রামগঞ্জে ঐতিহ্যবাহী মোহাম্মদপুর ওলি বাড়ী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শুক্রবার

তারেক রহমানের সঙ্গে ঢাকা-১৭ আসনের নির্বাচনী সমন্বয়কদের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে ঢাকা-১৭ আসনের নির্বাচনী সমন্বয়কদের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ

ইরান যুদ্ধ, নাকি মজুত ব্যর্থতা—দেশে জ্বালানি তেলের সংকটে কার দায় কতটা?

ইরান যুদ্ধ, নাকি মজুত ব্যর্থতা—দেশে জ্বালানি তেলের সংকটে কার দায় কতটা?

চামড়া সংরক্ষণে  বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

ভোটের লড়াইয়ে নেই, তবুও ঢাকা-১৪ নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মোঃ মহসিন পারভেজ

ভোটের লড়াইয়ে নেই, তবুও ঢাকা-১৪ নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মোঃ মহসিন পারভেজ

নতুন নেতৃত্বে ব্লাজা ডিআইইউ ইউনিট, সভাপতি রেজওয়ানা লিয়া সম্পাদক মুজাহিদ

নতুন নেতৃত্বে ব্লাজা ডিআইইউ ইউনিট, সভাপতি রেজওয়ানা লিয়া সম্পাদক মুজাহিদ

‘চুক্তির কথা বলে ডেকে নির্যাতন’, আশিয়ান চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ

‘চুক্তির কথা বলে ডেকে নির্যাতন’, আশিয়ান চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ

চিপসের প্যাকেট খুলে কম চিপস দেখে হতাশ? জেনে নিন বিজ্ঞান

চিপসের প্যাকেট খুলে কম চিপস দেখে হতাশ? জেনে নিন বিজ্ঞান

ভারতে ককরোচ আন্দোলনে সমর্থন জানানোয় তিন মুসলিম তরুণ রাষ্টদ্রোহ মামলায় গ্রেপ্তার!

ভারতে ককরোচ আন্দোলনে সমর্থন জানানোয় তিন মুসলিম তরুণ রাষ্টদ্রোহ মামলায় গ্রেপ্তার!

ফাঁসির দড়িতে নাহিদ-হাসনাত-সারজিসের ছবিযুক্ত কুশপুতুল ঝুলিয়ে রেখে গেল দুর্বৃত্তরা

ফাঁসির দড়িতে নাহিদ-হাসনাত-সারজিসের ছবিযুক্ত কুশপুতুল ঝুলিয়ে রেখে গেল দুর্বৃত্তরা

প্রবাসীদের সমস্যা সমাধানে আমিরাতের সহায়তা চাইল বাংলাদেশ

প্রবাসীদের সমস্যা সমাধানে আমিরাতের সহায়তা চাইল বাংলাদেশ

মিরাজ: বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত ক্রিকেটীয় নয়, রাজনৈতিক

মিরাজ: বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত ক্রিকেটীয় নয়, রাজনৈতিক

‘৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিনের গ্রেফতার ঠেকানো যাবে না’

‘৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিনের গ্রেফতার ঠেকানো যাবে না’

সোহরাওয়ার্দী উদ্যানে থেকে কথিত রাজিব শাহের আস্তানা গুড়িয়ে দিলো প্রশাসন

সোহরাওয়ার্দী উদ্যানে থেকে কথিত রাজিব শাহের আস্তানা গুড়িয়ে দিলো প্রশাসন

আদালতে পলকের আবেদন: ‘৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে দেখা করতে চাই’

আদালতে পলকের আবেদন: ‘৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে দেখা করতে চাই’

নতুন নেতৃত্বে ব্লাজা ডিআইইউ ইউনিট, সভাপতি রেজওয়ানা লিয়া সম্পাদক মুজাহিদ

‎বাংলাদেশ ল’ অ্যান্ড জুরিস্টস অ্যাসোসিয়েশন (ব্লাজা)-এর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও ‘গেট-টুগেদার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে আইন শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও পেশাগত বিকাশে ব্লাজার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।‎ব্লাজার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নাহিদুর রহমান নাহিদের দিকনির্দেশনায় নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয় এবং এ উপলক্ষে আত্মপ্রকাশ অনুষ্ঠান ও গেট-টুগেদারের আয়োজন করা হয়।‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মঞ্জুর হুসাইন। সভাপতিত্ব করেন ব্লাজা কেন্দ্রীয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট সোমাইয়াদ শাহারিয়া ফিদা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জান্নাত এবং অ্যাডভোকেট রাকিব হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মূসা করিম ওমর।‎অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আইন শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এ সময় ব্লাজার কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সোমাইয়াদ শাহারিয়া ফিদা।‎’ব্লাজা কি অরাজনৈতিক সংগঠন?’— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ব্লাজা একটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবকল্যাণমূলক আইনভিত্তিক সংগঠন। ২০১৬ সালে প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নাহিদুর রহমান নাহিদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণ থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ব্লাজা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয় এবং ভবিষ্যতেও হবে না।”‎তিনি আরও বলেন, ব্লাজা আইন শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে নিয়মিত সেমিনার, প্রশিক্ষণ, কোর্ট ভিজিট, আইনবিষয়ক কর্মশালা, মুট কোর্ট, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।‎বিশেষ আলোচক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানের আইন শিক্ষার্থীরাই আগামী দিনের বিচারক, আইনজীবী ও বিচারব্যবস্থার নেতৃত্ব দেবেন। তাই শিক্ষাজীবন থেকেই ব্লাজার মতো একটি পেশাভিত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করা প্রয়োজন। তিনি আদালতের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন এবং ব্লাজার কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।‎অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জান্নাত ও অ্যাডভোকেট রাকিব হাসানও তাঁদের বক্তব্যে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আইন শিক্ষার্থীদের নৈতিকতা, পেশাগত দক্ষতা, নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।‎অনুষ্ঠানে ব্লাজার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রেজওয়ানা লিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন মুজাহিদ ইসলাম আবির।‎আইন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী ও ব্লাজার কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, নবগঠিত এই ইউনিট আইন শিক্ষার্থীদের মেধা, নেতৃত্ব, পেশাগত দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মিলিত প্রচেষ্টায় ব্লাজার কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।‎অনুষ্ঠানের শেষে অতিথি, শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে দক্ষ, নৈতিক ও নেতৃত্বগুণসম্পন্ন আইন শিক্ষার্থী তৈরির লক্ষ্যে ব্লাজার কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নতুন নেতৃত্বে ব্লাজা ডিআইইউ ইউনিট, সভাপতি রেজওয়ানা লিয়া সম্পাদক মুজাহিদ
১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন