কবি সোহান ইতিমধ্যেই বাংলা গ্লোবাল বুলেটিন-এর পাঠকদের মধ্যে সমসাময়িক বিষয়ভিত্তিক কবিতা রচনার মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন। আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার ও দেশবাসীর মধ্যে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তা তিনি তার “ভোটানন্দ—আমেজ” কবিতায় শিল্পিতভাবে ফুটিয়ে তোলার প্রয়াস পেয়েছেন।
কবিতাটি মানুষের ভোটযাত্রা, দেশপ্রেম ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে গভীরভাবে তুলে ধরে। বাস, ট্রেন ও লঞ্চে মানুষের উপচে পড়া ভিড় প্রতীক হয়ে উঠেছে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের। মানুষ গ্রামে ছুটছে শুধু বাড়ি ফেরার জন্য নয়, বরং ভোট দিয়ে দেশ গড়ার প্রত্যয়ে। এটি দেড় যুগের হিসাব চাওয়ার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং সুশাসন, ন্যায় ও জনতার রাষ্ট্র গড়ার আকাঙ্ক্ষার কবিতা—যেখানে ভোট হয়ে উঠেছে উৎসব, অধিকার এবং নতুন বাংলাদেশের স্বপ্নের প্রতীক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কবিতাটি আজ প্রকাশিত হলো।
আশা করি পাঠকদের ভালো লাগবে।
— সহসম্পাদক, সাহিত্যপাতা
ভোটানন্দ~ আমেজ
বাসে-ট্রেনে-রেলে-লঞ্চে উপচে পড়ে ভিড়,
তবু অদম্য বিশ্বাস বুকে টানে, ক্লান্ত শরীর
ঢাকার কোলাহল ছেড়ে মানুষ ছুটছে গ্রামে,
মায়ের উঠান, বাবার কবর, শিকড়ের প্রেমে
কেউবা ট্রেনের ছাদে ছুটছে অবিরাম
দেশ গড়তে ভোট দেয়া যেন সংগ্রাম
এই যাত্রা শুধু বাড়ি ফেরা নয়,
সোনার বাংলা গড়ার প্রত্যয়
তাই ত মানুষ ছুটছে পাগলপ্রায়
স্বপ্ন পুরণে তারা এবার অকুতোভয়
নতুন স্বপ্নে ভিজে ওঠে বাংলার মাটি-হাওয়া।
হিসাব হবে এবার দেড় যুগের পাওয়া না পাওয়া
এ যে ইতিহাসের কাছে জবাব দেওয়ার
দেশ হবে সকল শ্রেণী তথা জনতার
চাদাবাজি সন্ত্রাস মুক্ত সু শাসনের দেশ
গড়ে উঠুক স্বপ্নের বাংলাদেশ
বিপুল উৎসাহ আর উদ্দীপনায় ভোট হোক
সকল নাগরিক তার অধিকার ফিরে পাক ।
---সোহান---

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন