জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চেয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া ৯৮টি মামলায় মোট ৯৯ দিন রিমান্ডে নেওয়া হয়েছে এবং প্রতিটি মামলার বিচার চলছে।
রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে এ মামলার শুনানির সময় পলক এসব কথা বলেন।
আদালতের উদ্দেশ্যে পলক বলেন, ‘আমার ৯৮টি মামলায় ৯৯ দিন রিমান্ড হয়েছে। প্রতিটি মামলার বিচার চলছে। আইসিটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।’
তিনি আরও বলেন, ‘ঘাড়ে আঘাত পাওয়ায় চিকিৎসক আমাকে হেলমেট না পরার পরামর্শ দিয়েছেন। বর্তমানে ১৫ দিনে পরিবারের সদস্যদের সঙ্গে মাত্র আধাঘণ্টা দেখা করার সুযোগ পাই। মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গে প্রিভিলেজড কমিউনিকেশনের জন্য অন্তত প্রতি দুই সপ্তাহে দুই দিন, তিন ঘণ্টা করে সাক্ষাতের অনুমতি চাই।’
পলকের আবেদন শুনে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
ট্রাকচালক নিহতের মামলা / শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৩ আগস্ট
একই দিন এ আদালতে জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মামলার আসামি সাবেক কাউন্সিলর ফোরকান হোসেনকে আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। আসামিপক্ষও শুনানি পেছানোর আবেদন জানায়।
উভয়পক্ষের আবেদন মঞ্জুর করে বিচারক আগামী ১৩ আগস্ট অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, মামলার ৩৪ আসামির মধ্যে এদিন কারাগার থেকে চারজনকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা আটজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে।
বর্তমানে এ মামলায় জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর ফোরকান হোসেন ও শাহজাহান খান কারাগারে রয়েছেন।
বিষয় : জুনাইদ আহমেদ পলক

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন