বাংলাদেশ অর্থের বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সেক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সে ধরনের কোনো সুযোগ আছে কিনা প্রধানমন্ত্রী দেশটিতে সফরের আগে সেগুলো দেখা হবে।
আগারগাঁওয়ের এনবিআর ভবনে আজ বৃহস্পতিবার বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর নেতাদের সঙ্গে বৈঠক এবং সৌদি-বাংলা চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এছাড়া দেশের শিল্প খাতকে শক্তিশালী করতে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তার ভাষ্য, শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না। তাই শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে।
অর্থমন্ত্রী বলেছেন, বিটিএমএর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে কয়েকটি বিষয়ে বৈঠকেই সমাধান হয়েছে। আর যেগুলো বাকি রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে।
আমির খসরু বলেছেন, আমরা চাই আমাদের শিল্পগুলো ভালো করুক। অর্থনীতি দাঁড়াতে হলে শিল্প খাতের ভালো করতে হবে। আগামী দিনের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান অনেকটাই শিল্পের ওপর নির্ভর করছে। তাই ব্যবসায়ীদের সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে এবং সমাধানের চেষ্টা চলবে।
তিনি আরও জানান, ব্যবসা সহজ করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল (ডিরেগুলেশন) করেছে। এরপরও যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা চলছে এবং পর্যায়ক্রমে সমাধান করা হবে।
পরে সৌদি বাংলা চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
এতে সৌদি আরবের সঙ্গে দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ ও বিকল্প অর্থায়নের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, সরকারের অর্থায়ন কাঠামো পরিবর্তনের প্রক্রিয়া চলছে। তাই বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজে দেখা হচ্ছে এবং এ ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও বিবেচনা করা হবে।
এদিকে নতুন বাজেট কেমন হলো সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি হাসতে হাসতে বলেছেন, ‘তা আপনারাই বলবেন, আমি কীভাবে বলব?’
রাজস্ব আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, ‘চলতি অর্থবছরে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।রেভিনিউ আদায় ইনশাআল্লাহ ভালো হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সবাই প্রস্তুত রয়েছে। আমরা যে রাজস্ব লক্ষ্যমাত্রা দিয়েছি, ইনশাআল্লাহ তা পূরণ হবে।’
তবে রাজস্ব আদায়ে গঠিত টাস্কফোর্স সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিস্তারিত মন্তব্য করেননি।
বিষয় : আমির খসরু মাহমুদ চৌধুরী

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন