ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

খোশরোজ কিতাব মহলের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের রায়

‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ প্রকাশ করতে পারবে না কামরুল বুক হাউস

আইনজগতের প্রখ্যাত লেখক গাজী শামসুর রহমানের লেখা ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ কামরুল বুক হাউস প্রকাশ করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৫ জুলাই) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. লুৎফর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম আরিফ মন্ডল।

আইনজীবী বলেন, ১৯৫৮ সালে থেকে ‘খোশরোজ কিতাব মহল’ কর্তৃক ‘পুলিশ হ্যান্ডবুক’ (ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি,সাক্ষ্য আইন  ও মাইনর অ্যাক্টস একত্রে) নামে সর্বপ্রথম বইটি প্রকাশিত হয়। স্বাধীনতা লাভের পর বইটির নতুন নাম হয় ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’। এরইমধ্যে বইটির ৪২তম সংস্করণ প্রকাশিত হয়েছে। সর্বপ্রথম অত্র বইটির অনুবাদক ও রচয়িতা ছিলেন অ্যাডভোকেট অধ্যাপক এটিএম কামরুল ইসলাম। অতঃপর বইটির পরিবর্তিত আইনের সংশোধন ও সংযোজন করেন বাংলাদেশের আইন বই লেখার দিকপাল আইনবিদ মরহুম গাজী শামসুর রহমান। সর্বশেষ বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বইটির প্রয়োজনীয় সংযোজন করে আসছেন। খোশরোজ কিতাব মহল কর্তৃক ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ বহুল প্রচারিত ও প্রকাশিত হয়ে আসছে। কিন্তু উক্ত বইটির বাজারে ব্যাপক চাহিদা থাকায় কপিরাইট আইন ভঙ্গ করে কামরুল বুক হাউস নামীয় প্রকাশনা সংস্থা দীর্ঘদিন ধরে মূল প্রকাশক খোশরোজ কিতাব মহলের অজ্ঞাতসারে বইটি ছাপিয়ে বিক্রয় করে বেআইনিভাবে লাভবান হয়ে আসছিল। এর ফলে এখন থেকে কামরুল বুকস হাউস বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক বইটি প্রকাশ করতে পারবে না।

বিষয় : গাজী শামসুর রহমান বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক কামরুল বুক হাউস খোশরোজ কিতাব মহল

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ১৫ জুলাই ২০২৬

‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ প্রকাশ করতে পারবে না কামরুল বুক হাউস

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

আইনজগতের প্রখ্যাত লেখক গাজী শামসুর রহমানের লেখা ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ কামরুল বুক হাউস প্রকাশ করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৫ জুলাই) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. লুৎফর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম আরিফ মন্ডল।

আইনজীবী বলেন, ১৯৫৮ সালে থেকে ‘খোশরোজ কিতাব মহল’ কর্তৃক ‘পুলিশ হ্যান্ডবুক’ (ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি,সাক্ষ্য আইন  ও মাইনর অ্যাক্টস একত্রে) নামে সর্বপ্রথম বইটি প্রকাশিত হয়। স্বাধীনতা লাভের পর বইটির নতুন নাম হয় ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’। এরইমধ্যে বইটির ৪২তম সংস্করণ প্রকাশিত হয়েছে। সর্বপ্রথম অত্র বইটির অনুবাদক ও রচয়িতা ছিলেন অ্যাডভোকেট অধ্যাপক এটিএম কামরুল ইসলাম। অতঃপর বইটির পরিবর্তিত আইনের সংশোধন ও সংযোজন করেন বাংলাদেশের আইন বই লেখার দিকপাল আইনবিদ মরহুম গাজী শামসুর রহমান। সর্বশেষ বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বইটির প্রয়োজনীয় সংযোজন করে আসছেন। খোশরোজ কিতাব মহল কর্তৃক ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ বহুল প্রচারিত ও প্রকাশিত হয়ে আসছে। কিন্তু উক্ত বইটির বাজারে ব্যাপক চাহিদা থাকায় কপিরাইট আইন ভঙ্গ করে কামরুল বুক হাউস নামীয় প্রকাশনা সংস্থা দীর্ঘদিন ধরে মূল প্রকাশক খোশরোজ কিতাব মহলের অজ্ঞাতসারে বইটি ছাপিয়ে বিক্রয় করে বেআইনিভাবে লাভবান হয়ে আসছিল। এর ফলে এখন থেকে কামরুল বুকস হাউস বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক বইটি প্রকাশ করতে পারবে না।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত