ঢাকা    রোববার, ২৬ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সরকারের নতুন উদ্যোগে প্রান্তিক মানুষও আসবে ডিজিটাল সেবার আওতায়

‘সবার হাতে স্মার্টফোন’— দাম নামছে আড়াই হাজারে!

দেশের সাধারণ ও নিম্নবিত্ত মানুষের নাগালে স্মার্টফোন পৌঁছে দিতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। স্মার্টফোনের ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেলিকম পলিসি বিষয়ক এক সেমিনারে এ কথা জানান প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

সেমিনারে উপদেষ্টা বলেন, "সরকার চায় প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন থাকুক। বিশেষ করে গরিব মানুষের হাতেও যাতে একটি স্মার্টফোন থাকে, সেই লক্ষ্যে এর দাম ২ থেকে আড়াই হাজার টাকায় নামিয়ে আনার কাজ চলছে। এতে করে প্রান্তিক মানুষও ডিজিটাল সেবার আওতায় আসতে পারবে।"

মোবাইল রিচার্জে করের বোঝা কমানোর বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের গরিব মানুষের কাছ থেকে ১০০ টাকা রিচার্জে সরকার সরাসরি ৩৮ টাকা কর কেটে নিচ্ছে, যা কোনোভাবেই ঠিক নয়। টেলিকম সেবায় আরোপিত এই ট্যাক্স ও ভ্যাট কমানোর বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

দেশের টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে রেহান আসিফ আসাদ বলেন, সরকারের লক্ষ্য দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভ-জি সেবার আওতায় আনা। একইসঙ্গে সারাদেশে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

গ্রাহক পর্যায়ে মোবাইল সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, "গ্রাহকরা অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এটি আমাদের জন্য একটি ব্যর্থতা।" তিনি সেবার মান উন্নয়নে কঠোর পদক্ষেপের কথা জানান।

বিষয় : স্মার্টফোন রেহান আসিফ আসাদ মোবাইল রিচার্জ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

‘সবার হাতে স্মার্টফোন’— দাম নামছে আড়াই হাজারে!

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

দেশের সাধারণ ও নিম্নবিত্ত মানুষের নাগালে স্মার্টফোন পৌঁছে দিতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। স্মার্টফোনের ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেলিকম পলিসি বিষয়ক এক সেমিনারে এ কথা জানান প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

সেমিনারে উপদেষ্টা বলেন, "সরকার চায় প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন থাকুক। বিশেষ করে গরিব মানুষের হাতেও যাতে একটি স্মার্টফোন থাকে, সেই লক্ষ্যে এর দাম ২ থেকে আড়াই হাজার টাকায় নামিয়ে আনার কাজ চলছে। এতে করে প্রান্তিক মানুষও ডিজিটাল সেবার আওতায় আসতে পারবে।"

মোবাইল রিচার্জে করের বোঝা কমানোর বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের গরিব মানুষের কাছ থেকে ১০০ টাকা রিচার্জে সরকার সরাসরি ৩৮ টাকা কর কেটে নিচ্ছে, যা কোনোভাবেই ঠিক নয়। টেলিকম সেবায় আরোপিত এই ট্যাক্স ও ভ্যাট কমানোর বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

দেশের টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে রেহান আসিফ আসাদ বলেন, সরকারের লক্ষ্য দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভ-জি সেবার আওতায় আনা। একইসঙ্গে সারাদেশে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

গ্রাহক পর্যায়ে মোবাইল সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, "গ্রাহকরা অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এটি আমাদের জন্য একটি ব্যর্থতা।" তিনি সেবার মান উন্নয়নে কঠোর পদক্ষেপের কথা জানান।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত