ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

নিজেকে বোতলকুড়ানি পরিচয় দেওয়া রাজিব শাহের বিরুদ্ধে মসজিদের নামে অর্থ সংগ্রহেরও অভিযোগ।

সোহরাওয়ার্দী উদ্যানে থেকে কথিত রাজিব শাহের আস্তানা গুড়িয়ে দিলো প্রশাসন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মসজিদের নামে গড়ে তোলা ভবঘুরে রাজিব শাহের আস্তানায় অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে শাহবাগ থানা ও গণপূর্ত অধিদফতর।

রোববার (২৬ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানা-পুলিশ ও গণপূর্ত অধিদফতরের সমন্বয়ে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রাজিব শাহের বানানো ‘নামাজের জায়গা’ নামের সেই অস্থায়ী স্থাপনাটি ভেঙে দেয়।

স্থানীয়রা জানান, উদ্যানের ভেতরে ত্রিপলের ছাউনি দিয়ে নামাজের জায়গা বানানো হয়েছে। পাশেই অজুর জন্য রাখা ছিল পানির ড্রাম। এক জায়গা সাদা কাগজে ‘নামাজের জায়গা’ লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার দুপুরে সেখানে কিছু লোককে নামাজ পড়তেও দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নামাজের জায়গাটি তৈরি করেন রাজিব শাহ নামের এক ভবঘুরে। তিনি প্রথমে নিজেকে বোতলকুড়ানি বলে পরিচয় দিয়েছিলেন। সে মসজিদের জন্য টাকা তুলেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দায়িত্বে থাকা সুপারভাইজার নজরুল ইসলাম খোকন জানান, রাজিব শাহকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, যা শনিবারই শেষ হয়েছে। কিন্তু সে স্বেচ্ছায় সরে না যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

সোমবার, ২৭ জুলাই ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে থেকে কথিত রাজিব শাহের আস্তানা গুড়িয়ে দিলো প্রশাসন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মসজিদের নামে গড়ে তোলা ভবঘুরে রাজিব শাহের আস্তানায় অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে শাহবাগ থানা ও গণপূর্ত অধিদফতর।

রোববার (২৬ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানা-পুলিশ ও গণপূর্ত অধিদফতরের সমন্বয়ে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রাজিব শাহের বানানো ‘নামাজের জায়গা’ নামের সেই অস্থায়ী স্থাপনাটি ভেঙে দেয়।

স্থানীয়রা জানান, উদ্যানের ভেতরে ত্রিপলের ছাউনি দিয়ে নামাজের জায়গা বানানো হয়েছে। পাশেই অজুর জন্য রাখা ছিল পানির ড্রাম। এক জায়গা সাদা কাগজে ‘নামাজের জায়গা’ লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার দুপুরে সেখানে কিছু লোককে নামাজ পড়তেও দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নামাজের জায়গাটি তৈরি করেন রাজিব শাহ নামের এক ভবঘুরে। তিনি প্রথমে নিজেকে বোতলকুড়ানি বলে পরিচয় দিয়েছিলেন। সে মসজিদের জন্য টাকা তুলেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দায়িত্বে থাকা সুপারভাইজার নজরুল ইসলাম খোকন জানান, রাজিব শাহকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, যা শনিবারই শেষ হয়েছে। কিন্তু সে স্বেচ্ছায় সরে না যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত