বিদেশে ক্যারিয়ার গড়তে আগ্রহী দক্ষ কর্মীদের কাছে জার্মানি এখন অন্যতম আকর্ষণীয় গন্তব্য। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলোর যোগ্য ও দক্ষ কর্মীদের জন্য দেশটি বিভিন্ন ধরনের ওয়ার্ক ভিসার সুযোগ দিচ্ছে। চাকরির প্রস্তাব পেলে এসব ভিসার মাধ্যমে জার্মানিতে বসবাস ও কাজ করা সম্ভব। নির্দিষ্ট শর্ত পূরণ করলে পরবর্তী সময়ে স্থায়ী বসবাসের অনুমতি এবং নাগরিকত্ব পাওয়ার সুযোগও রয়েছে।
কারা আবেদন করবেন
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ) এবং সুইজারল্যান্ডের নাগরিকদের জার্মানিতে কাজ করতে সাধারণত আলাদা ওয়ার্ক ভিসার প্রয়োজন হয় না। আবার অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ভিসা ছাড়াই জার্মানিতে গিয়ে সেখানে অবস্থানকালে আবাসিক অনুমতির জন্য আবেদন করতে পারেন। এসব অঞ্চলের বাইরে অন্য দেশের নাগরিকদের জার্মানিতে কাজের জন্য ভিসা ও আবাসিক অনুমতি নিতে হয়।
যেসব যোগ্যতা প্রয়োজন
এ ছাড়া কিছু বিশেষ ভিসা, যেমন ইইউ ব্লু কার্ডের ক্ষেত্রে নির্ধারিত ন্যূনতম বেতনের শর্তও পূরণ করতে হয়।
কোন ধরনের ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন
যোগ্যতা ও পেশাভেদে জার্মানি কয়েক ধরনের ওয়ার্ক ভিসা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে—
আবেদন প্রক্রিয়া
বেশির ভাগ আবেদনকারীকে নিজ দেশের জার্মান দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন করতে হয়। কিছু ক্ষেত্রে অনলাইনে প্রাথমিক আবেদন জমা দেওয়ার সুযোগ থাকলেও পরে বায়োমেট্রিক তথ্য দিতে সরাসরি উপস্থিত হতে হয়। জার্মানিতে পৌঁছানোর পর স্থানীয় বিদেশি নাগরিক দপ্তর থেকে রেসিডেন্স পারমিট সংগ্রহ করতে হয়।
ভিসার মেয়াদ কত
জার্মানির ওয়ার্ক ভিসা সাধারণত সর্বোচ্চ এক বছরের জন্য দেওয়া হয়। তবে দেশটিতে পৌঁছানোর পর কর্মীরা সর্বোচ্চ চার বছর মেয়াদি রেসিডেন্স পারমিট পেতে পারেন। চাকরির চুক্তির মেয়াদ চার বছরের কম হলে রেসিডেন্স পারমিট সাধারণত চাকরির মেয়াদের সঙ্গে অতিরিক্ত তিন মাস যোগ করে দেওয়া হয়।
স্থায়ী বসবাসের সুযোগ
জার্মানিতে কর্মরত বিদেশি নাগরিকেরা নির্ধারিত শর্ত পূরণ করলে সেটেলমেন্ট পারমিট বা স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন। পরে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে নাগরিকত্বের আবেদনও করা যায়।
দক্ষ কর্মীর চাহিদা, শক্তিশালী অর্থনীতি এবং উচ্চ জীবনমানের কারণে জার্মানি আন্তর্জাতিক কর্মপ্রত্যাশীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। তবে দেশটিতে কাজের সুযোগ পেতে হলে নির্ধারিত যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র এবং ভিসা–সংক্রান্ত শর্তাবলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। সঠিক পরিকল্পনা, পেশাগত দক্ষতার উন্নয়ন এবং সময়োপযোগী প্রস্তুতির মাধ্যমে বাংলাদেশি নাগরিকেরাও জার্মানির শ্রমবাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারেন। তাই বিদেশে কর্মজীবন গড়ার স্বপ্ন বাস্তবায়নে আগ্রহীদের উচিত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এবং আবেদন প্রক্রিয়া শুরু করার আগে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পর্কে ভালোভাবে অবগত হওয়া।
সূত্র: ইকোনমিক টাইমস
বিষয় : ইইউ জার্মানি ইউরোপীয় ইউনিয়ন

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন