ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

লাইসেন্স বাতিল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলছে হাসপাতাল কর্তৃপক্ষ

স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার করল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

ছবি - সংগৃহীত

লাইসেন্স বাতিল না করতে স্বাস্থ্যমন্ত্রীর পেছনের টাকা নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার করেছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটির নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, ‘মন্ত্রীর পেছনে আমরা কেন টাকা নিয়ে ঘুরবো। তার পেছনে আমরা টাকা নিয়ে ঘুরেছি এটা তাকেই প্রমাণ করতে হবে।’

সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় আদ-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. শেখ মহিউদ্দিন বলেন, শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের নিবন্ধন বাতিলের মাধ্যমে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিলের সঙ্গে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা বুয়েটের সংস্কার শুরু করেছি।

তিনি বলেন, ঠিক কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনেও সুস্পষ্ট করা হয়নি কি কারণে মারা গেছে। যেসব শিশু মারা গেছে তাদের ময়নাতদন্তও হয়নি।

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনে সুস্পষ্ট কারণ না থাকলেও যেসব বিষয়ে বলা হয়েছে তা সংস্কার শুরু হয়েছে। অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোঅক্সাইড যন্ত্র কেনা হয়েছে। যে শিশু ওয়ার্ড সিলগালা করা হয়েছে, সেটিও ঠিক করতে চাবি চাওয়া হয়েছে। সবমিলিয়ে এক সপ্তাহেই সংস্কার করা যাবে।

এর আগে গত শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয় নাই আমার। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, পূর্ণ সমর্থন দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।

বিষয় : সরদার মো. সাখাওয়াত হোসেন আদ-দ্বীন হাসপাতাল

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

সোমবার, ১৫ জুন ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার করল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

লাইসেন্স বাতিল না করতে স্বাস্থ্যমন্ত্রীর পেছনের টাকা নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার করেছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটির নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, ‘মন্ত্রীর পেছনে আমরা কেন টাকা নিয়ে ঘুরবো। তার পেছনে আমরা টাকা নিয়ে ঘুরেছি এটা তাকেই প্রমাণ করতে হবে।’

সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় আদ-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. শেখ মহিউদ্দিন বলেন, শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের নিবন্ধন বাতিলের মাধ্যমে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিলের সঙ্গে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা বুয়েটের সংস্কার শুরু করেছি।

তিনি বলেন, ঠিক কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনেও সুস্পষ্ট করা হয়নি কি কারণে মারা গেছে। যেসব শিশু মারা গেছে তাদের ময়নাতদন্তও হয়নি।

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনে সুস্পষ্ট কারণ না থাকলেও যেসব বিষয়ে বলা হয়েছে তা সংস্কার শুরু হয়েছে। অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোঅক্সাইড যন্ত্র কেনা হয়েছে। যে শিশু ওয়ার্ড সিলগালা করা হয়েছে, সেটিও ঠিক করতে চাবি চাওয়া হয়েছে। সবমিলিয়ে এক সপ্তাহেই সংস্কার করা যাবে।

এর আগে গত শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয় নাই আমার। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, পূর্ণ সমর্থন দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত