নিজস্ব প্রতিবেদক | ঢাকা তারিখ: ০৬ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ বার কাউন্সিলের পরবর্তী এনরোলমেন্ট এমসিকিউ (MCQ) পরীক্ষার অনলাইন ফর্ম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ এপ্রিল, ২০২৬ তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২০ মে, ২০২৬ তারিখ পর্যন্ত।
সোমবার (০৬ এপ্রিল) বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ আশফাকুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
আবেদনের নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য:
আবেদন শুরুর তারিখ: ২০ এপ্রিল, ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২০ মে, ২০২৬
আবেদনের ওয়েবসাইট: www.bar.teletalk.com.bd
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.barcouncil.gov.bd
কারা আবেদন করবেন আর কারা করবেন না?
১. পূর্বের আবেদনকারী: যারা বিগত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী অক্টোবর ২০২৫-এ অনলাইনে ফর্ম পূরণ ও ফি জমা দিয়েছেন, তাদের আসন্ন পরীক্ষার জন্য নতুন করে ফর্ম পূরণ বা ফি জমা দেওয়ার প্রয়োজন নেই। ২. নতুন আবেদনকারী: সকল রি-অ্যাপিয়ার (Re-appear) প্রার্থী এবং যারা গত অক্টোবর ২০২৫-এ ফর্ম পূরণে ব্যর্থ হয়েছিলেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
৩. শিক্ষানবিশকাল (Pupillage): যাদের ৬ মাসের শিক্ষানবিশকাল ২০ মে, ২০২৬ তারিখের মধ্যে পূর্ণ হবে, তারা এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
৪. রেজিস্ট্রেশন মেয়াদ: যাদের রেজিস্ট্রেশনের ৫ বছর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা ২০ মে, ২০২৬ তারিখে শেষ হবে, তাদের দ্রুত অনলাইন পোর্টালে সংযুক্ত হয়ে রি-রেজিস্ট্রেশন (Re-registration) সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন এনরোলমেন্ট কমিটির সদস্য বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম, বিচারপতি জনাব মোহাম্মদ আলী এবং নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল)।
বার কাউন্সিল সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, আসন্ন এমসিকিউ পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিষয় : বাংলাদেশ বার কাউন্সিল

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন