আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীরকে বিজয়ী করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনোয়ার উল্যাহ (সোহেল)-এর নেতৃত্বে উত্তরা পূর্ব থানা, উত্তরখান থানা ও ভাটারা থানা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় ধানের শীষের পক্ষে ভোট চাওয়া ও নির্বাচনী প্রতিশ্রুতি সম্বলিত মোট এক হাজার লিফলেট বিতরণ করা হয়।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উত্তরা হাউজ বিল্ডিং নর্থ টাওয়ার থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এরপর ৭ নম্বর সেক্টর হয়ে বিভিন্ন গলি প্রদক্ষিণ করে বিজিবি মার্কেট এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানার আহ্বায়ক মো. হান্নান ও সদস্য সচিব সোহেল সরকার, উত্তরখান থানার আহ্বায়ক মো. রাজু মিয়া ও সদস্য সচিব মোক্তার হোসেন বাবু, ভাটারা থানার সভাপতি মো. আবির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।কর্মসূচিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম ঢাকা মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার শোয়েব কোরাইশী।