স্বপ্নিল গৃহকথা
সুবিন্যস্ত ইট-কংক্রিটে গড়া, মজবুত যার ভিত্তি,নিরাপদ আশ্রয়ে মেলে জীবনের প্রকৃত তৃপ্তি।নেভি ব্লু গ্লাসে মোড়া জানালার সারি,আলো-ছায়ার খেলায় যেন স্বপ্ন দেখে বাড়ি।এম্বস করা গ্লাসে বারান্দা সুশোভিত,নান্দনিক ছোঁয়ায় প্রতিটি কোণ হয়েছে সুসজ্জিত।প্রশস্ত কক্ষজুড়ে আলো-বাতাসের খেলা,আধুনিক নকশায় মেলে আরাম আর স্বস্তির মেলা।নতুন নিকেতনে স্বাগতম, শুভ হোক আজকের দিন,নিকেতন শুধু বাসা নয়—স্বপ্নে গড়া এক রঙিন বিন।সৌন্দর্য আর ঐশ্বর্যের ছোঁয়ায় গড়া প্রতিটি কোণ,ভালোবাসা আর স্মৃতিতে ভরে উঠুক আপনজনের মন।প্রতিটি কোনায় লুকিয়ে থাকে হাসি-কান্নার রেশ,নতুন নীড়ে প্রথম পদে জাগুক আনন্দের আবেশ।হাসি, কান্না, সুখ-দুঃখ—মিশে যাক জীবনের সুর,এই গৃহ হোক নিরাপদ আশ্রয়, ভালোবাসায় ভরপুর।নিরাপদ এই স্থায়ী গৃহে থাকুক শান্তির ছায়া,প্রতিটি দিনে বাড়ুক ভালোবাসা, মুছে যাক সব হায়া।নতুন জীবনের প্রতিটি ক্ষণ হোক আনন্দে ভরা,আপনাদের জন্য রইল শুভেচ্ছা—ভালোবাসায় ঘেরা।নিভৃত এই নীড়ে জাগুক ভালোবাসার উচ্ছ্বাস,প্রতিটি ক্ষণে ফুটুক স্বপ্ন, বইতে থাক আনন্দের সুবাস।---সোহান---