ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্রী সুরাইয়া ইসলাম হৃদিকা তার চারপাশে ঘটে যাওয়া নানা ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করে সেগুলোর নির্যাস তুলে ধরেছেন ‘জীবনযুদ্ধ’ কবিতায়।
এই কবিতায় ফুটে উঠেছে জীবনের অবিরাম সংগ্রাম ও অন্তর্গত মানসিক যন্ত্রণা। এখানে সুখ ক্ষণস্থায়ী ও অধরা, আর কষ্ট নীরবে হৃদয়ে জমে থাকে। বেদনায় ভরা পথ পেরিয়েও কবি আলোর সন্ধান ছাড়েন না—জীবনের সংঘাতে নেমে পড়াই হয়ে ওঠে টিকে থাকার একমাত্র উপায়।
বাংলা গ্লোবাল বুলেটিনে এটি তার প্রথম প্রকাশিত লেখা। আশা করি কবিতাটি পাঠকদের ভালো লাগবে।
—সহ-সম্পাদক, সাহিত্যপাতা
জীবনযুদ্ধ
জীবনযুদ্ধে জয়ী হওয়া নয় তো এত সহজ,
পদে পদে নিজ কোমল হৃদয়কে করতে হয় পাষাণ।
বেদনা আর হরেক রকমের হাহাকার দিয়ে ঘিরা,
এ জীবন মোদের, অন্তস্থলে কাঁদিয়া উঠে হিয়া।
চুপটি করে থাকি, অন্তরে সব ব্যথা বাঁধি,
তবুও যেন জীবন দেয় দুঃখ-বেদনার সাধি।
বুকভরা হাহাকারে কাটাই এ জীবন,
কবে যেন হয় আলোর দিশার আরোহণ?
আমার হিয়া মাঝে আনন্দ করে লুকোচুরি,
ধরতে পারি না তাহায়, পাই শুধু কষ্ট সারিসারি।
বেদনাময়ী জীবনকে করতে সুখী—আলোর প্রদীপ্ত হাতে
নামিয়া পড়ি জীবন নামক সংঘাতে।
----সুরাইয়া ইসলাম হৃদিকা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন