ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

যুদ্ধের বিভীষিকা



যুদ্ধের বিভীষিকা

যুদ্ধের বিভীষিকা

ছুটছে আগুনের গোলা, কাঁপছে ধরণী,

ভয়ে থরথর করে কাঁপে এই ভুবনখানি

আকাশ জুড়ে ধোঁয়ার কালো অন্ধকার,

মানুষ যেন আজ মানুষের জিঘাংসার শিকার।

সুসজ্জিত রাস্তা-ঘাট, সুবিশাল অট্টালিকা,

সভ্যতার গর্ব, মানুষের দম্ভিকা—

সবই ধুলোয় মিশে যায় এক নিমিষে,

মিসাইলের আগুনে, বারুদের নিশ্বাসে।

হিংস্রতা আর বর্বরোচিত হামলায়,

মানবতা আজ রক্তে ভেসে যায়।

রেহাই পায়না নারী শিশু বৃদ্ধ

পোড়া মাটির নীতিতে ওরা ঐক্যবদ্ধ 

মায়ের কোলে শিশুর কান্না থামে না,

শান্তির স্বপ্ন কোথাও আর নামেনা।

কেন এ যুদ্ধ, কেন এই বিভীষিকাময় ক্ষয়?

মানুষ মানুষকে কেন করে ভয়?

মায়া যদি হৃদয়ে থাকতো, 

ধরণী টা অনেক সুন্দর হতো।

তবু বেচে আছি এক চিলতে আশায়

একদিন শান্তি ফিরবে এই বিদীর্ণ ধরায়।

----সোহান-----

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬


যুদ্ধের বিভীষিকা

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

যুদ্ধের বিভীষিকা

ছুটছে আগুনের গোলা, কাঁপছে ধরণী,

ভয়ে থরথর করে কাঁপে এই ভুবনখানি

আকাশ জুড়ে ধোঁয়ার কালো অন্ধকার,

মানুষ যেন আজ মানুষের জিঘাংসার শিকার।

সুসজ্জিত রাস্তা-ঘাট, সুবিশাল অট্টালিকা,

সভ্যতার গর্ব, মানুষের দম্ভিকা—

সবই ধুলোয় মিশে যায় এক নিমিষে,

মিসাইলের আগুনে, বারুদের নিশ্বাসে।

হিংস্রতা আর বর্বরোচিত হামলায়,

মানবতা আজ রক্তে ভেসে যায়।

রেহাই পায়না নারী শিশু বৃদ্ধ

পোড়া মাটির নীতিতে ওরা ঐক্যবদ্ধ 

মায়ের কোলে শিশুর কান্না থামে না,

শান্তির স্বপ্ন কোথাও আর নামেনা।

কেন এ যুদ্ধ, কেন এই বিভীষিকাময় ক্ষয়?

মানুষ মানুষকে কেন করে ভয়?

মায়া যদি হৃদয়ে থাকতো, 

ধরণী টা অনেক সুন্দর হতো।

তবু বেচে আছি এক চিলতে আশায়

একদিন শান্তি ফিরবে এই বিদীর্ণ ধরায়।

----সোহান-----


বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত