প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
যুদ্ধের বিভীষিকা
সোহান, , কবি ||
যুদ্ধের বিভীষিকাছুটছে আগুনের গোলা, কাঁপছে ধরণী,ভয়ে থরথর করে কাঁপে এই ভুবনখানিআকাশ জুড়ে ধোঁয়ার কালো অন্ধকার,মানুষ যেন আজ মানুষের জিঘাংসার শিকার।সুসজ্জিত রাস্তা-ঘাট, সুবিশাল অট্টালিকা,সভ্যতার গর্ব, মানুষের দম্ভিকা—সবই ধুলোয় মিশে যায় এক নিমিষে,মিসাইলের আগুনে, বারুদের নিশ্বাসে।হিংস্রতা আর বর্বরোচিত হামলায়,মানবতা আজ রক্তে ভেসে যায়।রেহাই পায়না নারী শিশু বৃদ্ধপোড়া মাটির নীতিতে ওরা ঐক্যবদ্ধ মায়ের কোলে শিশুর কান্না থামে না,শান্তির স্বপ্ন কোথাও আর নামেনা।কেন এ যুদ্ধ, কেন এই বিভীষিকাময় ক্ষয়?মানুষ মানুষকে কেন করে ভয়?মায়া যদি হৃদয়ে থাকতো, ধরণী টা অনেক সুন্দর হতো।তবু বেচে আছি এক চিলতে আশায়একদিন শান্তি ফিরবে এই বিদীর্ণ ধরায়।----সোহান-----
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত