কবি মনিরুল হকের প্রথম কবিতা “আজ আমার মন ভাল নেই” বাংলা গ্লোবাল বুলেটিনে প্রকাশের পর পাঠক মহলে ব্যাপক সাড়া পড়ে। সেই ধারাবাহিকতায় তিনি পাঠকদের জন্য উপহার দিয়েছেন “নৈঃশব্দ্যের ছবি” কবিতাটি। এতে নীরবতা, নিঃসঙ্গতা ও প্রকৃতির শান্ত দৃশ্যের মধ্য দিয়ে কবির অন্তর্গত অনুভূতি প্রকাশ পেয়েছে। অনন্ত ও দিশাহীন পথের বর্ণনার সঙ্গে গ্রামবাংলার সহজ জীবন ও মৃদু প্রাকৃতিক শব্দ মিলিয়ে কবিতাটি স্থিরতা, আত্মসমীক্ষা ও নৈঃশব্দ্যের সৌন্দর্য তুলে ধরে। বাংলা গ্লোবাল বুলেটিনে প্রকাশিত এই কবিতাটি পাঠকদের হৃদয়ে স্থান করে নেবে—এটাই আমাদের প্রত্যাশা।
— সহ-সম্পাদক, সাহিত্যপাতা
নৈঃশব্দ্যের ছবি
আমি প্রায়শই নিভৃতে হৃদয় আয়নায় দেখি
নিরন্তর সেই সব পথ চলে গেছে বহুদুর।
দিশাহীন অনন্ত পথের শেষ নেই
পথের দু'পাশে চায়ের দোকান
অবারিত মাঠ কলাই ক্ষেত আখের সারি সারি।
আবছা লোকায়ত ছনের ঘর
মানুষের হাঁটাচলা কম চারিদিকে।
নিঃশব্দ নিসর্গ! মৃদু পাখীর কলতান
দক্ষিনা বাতাসে পাতার মর্মর ধ্বনি!
----মনিরুল হক

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন