ঢাকা    শনিবার, ০৬ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

নীরবতার দূর তারা

সোহান,
সোহান, কবি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নীরবতার দূর তারা

বাংলা গ্লোবাল বুলেটিনের পাঠকরা ইতিমধ্যেই জেনে গেছেন যে কবি সোহান পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গভীর মনোযোগে পর্যবেক্ষণ করেছেন এই শহরের নানা দৃশ্য ও বাস্তবতা। সেই অভিজ্ঞতারই শিল্পরূপ ফুটে উঠেছে তাঁর কবিতা “নীরবতার দূর তারা”-তে।

এই কবিতায় উঠে এসেছে শহরের কোলাহল, যান্ত্রিক শব্দ ও উচ্ছ্বাসপূর্ণ উদ্‌যাপনের ভিড়ে শান্তির ক্রমাগত ক্ষয়। বিকট আওয়াজে ভেঙে যায় ঘুম, হারিয়ে যায় রাতের নীরবতা, এমনকি নবজাতকের কান্নাও প্রতিধ্বনিত হয় সেই শব্দদূষণে। দূরের তারার মতোই শান্তি এখানে এক অধরা, দূরবর্তী স্বপ্ন।

আশা করা যায়, কবিতাটি পাঠ করতে করতে বাংলা গ্লোবাল বুলেটিনের পাঠকরা কবির অনুভব ও ভাবনার জগতে তাঁর সঙ্গেই হারিয়ে যাবেন।

সহ সম্পাদক, সাহিত্যপাতা

নীরবতার দূর তারা

যন্ত্র দানবের কোলাহলে হারায় শান্তি,

কর্কশ শব্দে টুটে যায় ঘুমান্তি।

গানের তালে জাগে পাড়ায় ধুম,

কানে বাজে যেন হাজার ঝুম।

গৃহ জ্বলে ফানুসের অনলে,

আকাশে আতশবাজির আলো,

বিকট শব্দে নবজাতকের প্রাণ,

নিস্তব্ধ রাত কাঁদে—হারায় তার ভালো।

রাতের আকাশে জ্বলে দূর তারা,

শহরের গর্জন থামানা সারা।

শান্তির খোঁজে ক্লান্ত মন ঘুরে,

নীরবতা যেন দূর স্বপ্ন পুরে।

___সোহান ___

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শনিবার, ০৬ জুন ২০২৬

নীরবতার দূর তারা

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত