প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬
নীরবতার দূর তারা
সোহান,, কবি ||
বাংলা গ্লোবাল বুলেটিনের পাঠকরা ইতিমধ্যেই জেনে গেছেন যে কবি সোহান পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গভীর মনোযোগে পর্যবেক্ষণ করেছেন এই শহরের নানা দৃশ্য ও বাস্তবতা। সেই অভিজ্ঞতারই শিল্পরূপ ফুটে উঠেছে তাঁর কবিতা “নীরবতার দূর তারা”-তে।এই কবিতায় উঠে এসেছে শহরের কোলাহল, যান্ত্রিক শব্দ ও উচ্ছ্বাসপূর্ণ উদ্যাপনের ভিড়ে শান্তির ক্রমাগত ক্ষয়। বিকট আওয়াজে ভেঙে যায় ঘুম, হারিয়ে যায় রাতের নীরবতা, এমনকি নবজাতকের কান্নাও প্রতিধ্বনিত হয় সেই শব্দদূষণে। দূরের তারার মতোই শান্তি এখানে এক অধরা, দূরবর্তী স্বপ্ন।আশা করা যায়, কবিতাটি পাঠ করতে করতে বাংলা গ্লোবাল বুলেটিনের পাঠকরা কবির অনুভব ও ভাবনার জগতে তাঁর সঙ্গেই হারিয়ে যাবেন।— সহ সম্পাদক, সাহিত্যপাতানীরবতার দূর তারাযন্ত্র দানবের কোলাহলে হারায় শান্তি,কর্কশ শব্দে টুটে যায় ঘুমান্তি।গানের তালে জাগে পাড়ায় ধুম,কানে বাজে যেন হাজার ঝুম।গৃহ জ্বলে ফানুসের অনলে,আকাশে আতশবাজির আলো,বিকট শব্দে নবজাতকের প্রাণ,নিস্তব্ধ রাত কাঁদে—হারায় তার ভালো।রাতের আকাশে জ্বলে দূর তারা,শহরের গর্জন থামানা সারা।শান্তির খোঁজে ক্লান্ত মন ঘুরে,নীরবতা যেন দূর স্বপ্ন পুরে।___সোহান ___
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত