জনাব মনিরুল হক, একজন সফল ব্যবসায়ী, দীর্ঘদিন ধরেই হৃদয় ও কলম দিয়ে কবিতার সেতুবন্ধন গড়ে তুলেছেন। তার রচিত কবিতাগুলো বহু দৈনিকে প্রকাশিত হয়েছে এবং কয়েকটি কবিতা পাঠক ও সমালোচকের উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে। ব্যস্ততম দিনগুলোর মধ্যেও কবিতার প্রতি তার অনুরাগ অক্ষুণ্ণ থেকেছে, যদিও সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক কর্মকাণ্ডের কারণে কবিতা রচনা কিছুটা কমে গিয়েছিল।
বাংলা গ্লোবাল বুলেটিন পরিবারের অনুরোধে আবার কবিতার জগতে তিনি ফিরে এসেছেন। আজ আমরা আনন্দের সঙ্গে পাঠকদের জন্য উপস্থাপন করছি তার রচনা "আজ আমার মন ভালো নেই"—প্রথমবারের মতো বাংলা গ্লোবাল বুলেটিনে প্রকাশিত এই কবিতা পাঠকদের হৃদয়ে স্থান করবে, আমাদের এই প্রত্যাশা।
— সহ-সম্পাদক, সাহিত্য পাতা
আজ আমার মন ভাল নেই
আজ সারাদিন মন ভাল নেই।
ছুটির দিন
সকাল বেলা মেসের ভিতর হৈ-হুল্লোড়
নেই পানি আজ কলে।
বিকাল বেলা
দেখা হবে শাহাবাগে চারুকলার বকুল তলায়
পাড়ার মোড়ে সেভ করতে ছিলে গেল
গালের পাশটা
সব কিছুই লটর-বটর সকাল বেলা।
হেথায় গেলাম ওথায় গেলাম
সবার ঘরেই তালা পেলাম। খালুর বাসায়?
রণং দেহি মূর্তি দেখে কেটে পড়লাম।
নিজের পকেট উজার করে
পেট ভরলাম । অপেক্ষায় অপেক্ষায়
কাটল সারা বিকালটাই –নেই দেখা তার।
অবশেষে খবর এল আসবে না সে
কারা যেন দেখতে আসবে সন্ধ্যাবেলা।
মন ভাল নেই। আজ সারাদিন মন ভাল নেই।
----মনিরুল হক

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন