সরকারি চাকরিজীবীদের গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এ-সংক্রান্ত একটি প্রস্তাবে ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুমোদন দিয়েছেন।
এ লক্ষ্যে মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামানোর বিষয়ে গত ৯ জুলাই অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বলে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, 'সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ যারা সুদমুক্ত ঋণ গ্রহণের পর গাড়িসেবা নগদায়ন-এর আওতায় মোটর রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে যে আর্থিক সহায়তা পাচ্ছেন তা কিছুটা হ্রাস করার সুযোগ রয়েছে।'
চিঠিতে আরও বলা হয়, 'মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় মাসিক ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা হারে নির্ধারণের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সদয় নির্দেশনা রয়েছে।'
বর্তমানে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ নিতে পারেন। পাশাপাশি, ওই গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ তারা প্রতি মাসে ৫০ হাজার টাকা করে ভাতা পান।
প্রশাসনের প্রায় ২ হাজার ৪০০ কর্মকর্তা বর্তমানে এই সুবিধা ভোগ করছেন।
বিষয় : তারেক রহমান তারেক রহমান

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন