গণমাধ্যম ও সাংবাদিকতা পেশায় যারা যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। সাংবাদিকতা পেশায় ক্যারিয়ার গড়তে ইচ্ছুক এবং কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে তিন মাস মেয়াদি দুটি সার্টিফিকেট কোর্সে ভর্তি নিচ্ছে প্রতিষ্ঠানটি। কোর্স দুটিতে ভর্তির জন্য উপযুক্ত প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
পিআইবির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে বেইসিক জার্নালিজম ইন দি এইজ অব নিউ মিডিয়া এবং স্মার্ট মিডিয়া: এআই কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ফ্যাক্ট চেকিং বিষয়ের ওপর কোর্স করানো হবে।
সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করতে চান এমন তরুণদের জন্য প্রথমটি এবং অভিজ্ঞদের জন্য দ্বিতীয় কোর্সটি বেশ কার্যকরী হবে।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলী: সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ক্লাসের সময়সূচি: প্রতি শুক্রবার, বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
কোর্সের মেয়াদকাল: ৩ মাস
আবেদন প্রক্রিয়া: আবেদনের বিস্তারিত নিয়ম ও তথ্য জানতে পিআইবি’র অফিশিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ভিজিট করুন।
এছাড়া সরাসরি বিজ্ঞপ্তির কিউআর কোড স্ক্যান করেও বিস্তারিত জানা যাবে।
যোগোযোগের ঠিকানা
মোবাইল নম্বর: ০১৫৩৫-৭৬৯৯৪৫
ওয়েবসাইট: www.pib.gov.bd
ফেসবুক পেজ: [https://www.facebook.com/pib.gov.bd](https://www.facebook.com/pib.gov.bd)
বিষয় : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন