সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো বক্তব্য, সাক্ষাৎকার, ভাষণ বা বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।
গতকাল শুক্রবার (১০ জুলাই) এক তথ্য বিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি এ অনুরোধ জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেন। প্রচলিত আইন অনুযায়ী, আদালতের সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ প্রচারের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন ও নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং তা বাস্তবায়নে সহযোগিতা করবেন বলে সরকার আশা করছে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন