ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

জাপানিজ এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস

বিরল মশাবাহিত রোগে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষিকা

বিরল মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) শিক্ষিকা অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি মারা গেছেন। 

বৃহস্পতিবার (৭ মে) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকদের ধারণা, তিনি ‘জাপানিজ এনসেফালাইটিস’ নামক মারাত্মক ভাইরাল রোগে আক্রান্ত ছিলেন। এই রোগের সব উপসর্গ তার শরীরে বিদ্যমান ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ মে সামান্য জ্বর অনুভব করেন ড. জুথি। সেই সঙ্গে ছিল প্রচণ্ড মাথাব্যথা ও বমি। প্রাথমিক অবস্থায় সাধারণ ফ্লু মনে হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাকে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

বিষয় : জাপানিজ এনসেফালাইটিস

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১০ মে ২০২৬

বিরল মশাবাহিত রোগে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষিকা

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

বিরল মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) শিক্ষিকা অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি মারা গেছেন। 

বৃহস্পতিবার (৭ মে) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকদের ধারণা, তিনি ‘জাপানিজ এনসেফালাইটিস’ নামক মারাত্মক ভাইরাল রোগে আক্রান্ত ছিলেন। এই রোগের সব উপসর্গ তার শরীরে বিদ্যমান ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ মে সামান্য জ্বর অনুভব করেন ড. জুথি। সেই সঙ্গে ছিল প্রচণ্ড মাথাব্যথা ও বমি। প্রাথমিক অবস্থায় সাধারণ ফ্লু মনে হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাকে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত