কারাগারগুলোকে ধীরে ধীরে উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে কারাগারের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণ করে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। গত শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ এ তথ্য জানান।
কারা অধিদপ্তরের এআইজি বলেন, গত ৫ মে কারা অধিদপ্তরের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ওপেক্স পদ্ধতিতে নেট মিটারিং নীতিমালা অনুসরণ করে কারাগারগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জান্নাত উল ফরহাদ বলেন, সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে এবং কারাগারের নিজস্ব চাহিদা পূরণ করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, এতে সরকারের বিদ্যুৎ খাতে আর্থিক সাশ্রয় হবে।
বিষয় : সোলার প্যানেল

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন