ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সীমান্তে নজরদারি জোরদার করতে বললেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভারত থেকে পশু আসা বন্ধে কঠোর অবস্থান সরকারের

দেশীয় খামারিদের সুরক্ষা দিতে ভারত থেকে যেন কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, দেশে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু অতিরিক্ত রয়েছে। তাই দেশীয় খামারিরা যাতে লোকসানে না পড়েন, সে জন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃপাথুরিয়া এলাকায় মৎস্যচাষি সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, নাটোর অঞ্চল থেকে বছরে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। মাছ রপ্তানির জন্য নতুন বাজার খোঁজার পাশাপাশি ফিশ প্রসেসিং সেন্টার নির্মাণ করা হবে।

মৎস্যচাষি কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় বৃপাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীসহ অন্যরা।

এ সময় প্রতিমন্ত্রী বিভিন্ন মৎস্য উপকরণ ও আধুনিক মাছ চাষ বিষয়ক স্টল পরিদর্শন করেন।

বিষয় : সুলতান সালাউদ্দিন টুকু

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১০ মে ২০২৬

ভারত থেকে পশু আসা বন্ধে কঠোর অবস্থান সরকারের

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

দেশীয় খামারিদের সুরক্ষা দিতে ভারত থেকে যেন কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, দেশে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু অতিরিক্ত রয়েছে। তাই দেশীয় খামারিরা যাতে লোকসানে না পড়েন, সে জন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃপাথুরিয়া এলাকায় মৎস্যচাষি সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, নাটোর অঞ্চল থেকে বছরে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। মাছ রপ্তানির জন্য নতুন বাজার খোঁজার পাশাপাশি ফিশ প্রসেসিং সেন্টার নির্মাণ করা হবে।

মৎস্যচাষি কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় বৃপাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীসহ অন্যরা।

এ সময় প্রতিমন্ত্রী বিভিন্ন মৎস্য উপকরণ ও আধুনিক মাছ চাষ বিষয়ক স্টল পরিদর্শন করেন।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত