ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

মিস্টার ও মিস স্বরকল্পন কে হচ্ছেন?

স্বরকল্পনের বার্ষিক পিকনিক ৩০ জানুয়ারি ২০২৬

আবৃত্তি সংগঠন স্বরকল্পন আগামী ৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) তাদের বার্ষিক পিকনিক আয়োজন করতে যাচ্ছে। পিকনিকটি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পানামাসিটিতে। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পিকনিক উপলক্ষে অংশগ্রহণকারীদের জন্য যাতায়াত, খাবার ও বিনোদনের পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকবে। সকাল ৭টায় ঢাকার শাহবাগের টেনিস কমপ্লেক্স থেকে যাত্রা শুরু হবে। সন্ধ্যা ৭টার মধ্যে পুনরায় শাহবাগে ফিরে আসার চেষ্টা থাকবে।  

পিকনিকে অংশগ্রহণের জন্য চাঁদা নির্ধারণ করা হয়েছে—শিক্ষার্থীদের জন্য ১,০০০ টাকা, পেশাজীবীদের জন্য ১,৫০০ টাকা এবং অতিথিদের জন্য ১,০০০ টাকা। ০ থেকে ৩ বছর বয়সী শিশুদের জন্য কোনো চাঁদা দিতে হবে না।  

আয়োজকরা জানান, পিকনিকে দুই বেলা খাবার, যাতায়াত ও পার্কে প্রবেশ ফি ছাড়াও আড্ডা, গান, ম্যাজিক বক্স, বিভিন্ন খেলাধুলা ও র‍্যাফেল ড্রের আয়োজন থাকবে। এ ছাড়া আয়োজন করা হবে ‘মিস্টার স্বরকল্পন’ ও ‘মিস স্বরকল্পন’ নির্বাচন।  

চাঁদা প্রদানের বিষয়ে জানানো হয়েছে, আগ্রহীরা দায়িত্বপ্রাপ্তদের বিকাশ নম্বরে চাঁদা পরিশোধ করতে পারবেন। পাশাপাশি আগামী শুক্রবার গ্রুপ কলে এসে সরাসরি চাঁদা দেওয়ার সুযোগও থাকবে। চাঁদা সংগ্রহের দায়িত্বে রয়েছেন আশরাফী জাহান মিতু (০১৫৩৩-৬০৫২১৯) এবং শাহাদাত পলাশ (০১৭২২-৩৮৬৪৫৬)—উভয় নম্বরই ব্যক্তিগত বিকাশ নম্বর।  

আয়োজকরা আরও জানান, বাস ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা আগেই বুকিং দিতে হওয়ায় আগ্রহীদের দ্রুত চাঁদা পরিশোধ করে অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হচ্ছে। চাঁদা পরিশোধের পর অংশগ্রহণকারীদের পিকনিক সংক্রান্ত সকল তথ্যের জন্য আলাদা একটি গ্রুপে যুক্ত করা হবে।  চাঁদা সংক্রান্ত আর্থিক সমস্যার ক্ষেত্রে সোহেল আহমেদ অথবা নূর উদ্দিন জনির সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।  

স্বরকল্পনের সকল পর্যায়ের সদস্য ও প্রশিক্ষণার্থীরা এ পিকনিকে অংশ নিতে পারবেন। পাশাপাশি সদস্যদের পরিবারের সদস্যরা এবং নির্ধারিত শর্ত অনুযায়ী বন্ধু ও সহকর্মীরাও অতিথি হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবেন।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

স্বরকল্পনের বার্ষিক পিকনিক ৩০ জানুয়ারি ২০২৬

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত