ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ভোটের আমেজ

ভোটের আমেজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ উদীয়মান কবি আয়ান খান সময়ের রাজনৈতিক বাস্তবতা, দীর্ঘদিনের দমবন্ধ করা অভিজ্ঞতা এবং গণতন্ত্র ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাকে কবিতার ভাষায় প্রকাশ করেছেন। তাঁর “ভোটের আমেজ” কবিতায় প্রতিফলিত হয়েছে জনতার কণ্ঠ, ভোটাধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ও ভয়হীন, ন্যায়ভিত্তিক আগামীর স্বপ্ন। বাংলা গ্লোবাল বুলেটিনের পাঠকদের জন্য কবিতাটি আজ প্রকাশ করা হলো।

সহ-সম্পাদক, সাহিত্যপাতা

ভোটের আমেজ

চারদিকে পড়ে সাজ সাজ রব,

মাঠে-ময়দানে জনতার কলরব।

যুবক–বৃদ্ধ, নারী–পুরুষ  এক কণ্ঠে

আমার ভোট, আমার অধিকার—

ভোট গণতন্ত্রের অঙ্গীকার!

দীর্ঘ দিনের চাপা দীর্ঘশ্বাস,

স্বৈরশাসনের কালো গ্রাস।

কেড়ে নিয়েছে হাসি, কেড়েছে প্রাণ,

তবু মরে নি এই দেশের জয়গান।

আজ গণতন্ত্র ডাকে হাতছানি দিয়ে,

নতুন সূর্য ওঠে পূর্ব দিগন্ত ছুঁয়ে।

ভোটের লাইনে দাঁড়ানো মানুষ,

চোখে চোখে ভবিষ্যতের ফানুস

সংস্কার মানে শুধু আইন নয়,

সংস্কার মানে ন্যায় আর ভয়হীন হৃদয়।

দুর্নীতির শেকড় উপড়ে ফেলা,

সত্যের পক্ষে নির্ভীক ভেলা।

স্বেচ্ছায় ভোট, বিবেকের দান,

এটাই তো বাংলাদেশের-প্রাণ।

ক্ষমতার নয়, জনতার শাসন,

এই হোক আগামীর একমাত্র ভাষণ।

                                       -- আয়ান খান

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ভোটের আমেজ

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত