স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগের নাশকতা করার কোনো মুরোদ নেই। বিদেশে বসে তারা কিছু হুমকি-ধমকি দেয় মাত্র।’
আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্ট ঘিরে নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেছেন, উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময় নাশকতা কিংবা অপকর্মের চেষ্টা করলেও আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে খুবই সতর্ক রয়েছে। ৫ আগস্ট সমমনা দলগুলোকে নিয়ে বিএনপি কর্মসূচি পালন করবে বলেও জানান মন্ত্রী
দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘তার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে এবং চেষ্টা করছে।’
‘বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য সরকার নিয়োজিত একটি আইন প্রতিষ্ঠান (ল ফার্ম) কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে’, যোগ করেন তিনি।
এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
পুলিশের যানবাহন ও সদস্যদের নিরাপত্তা জোরদারে দেওয়া নির্দেশনা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি কোনো বিশেষ পরিস্থিতির কারণে নয়; বরং পুলিশের নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ।
‘আনঅ্যাটেন্ডেড কোনো যানবাহন না রাখা, টহল দলের সব সদস্য একসঙ্গে গাড়ি ছেড়ে না যাওয়া কিংবা অন্তত একজন সদস্য সবসময় গাড়ির সঙ্গে থাকা— এসব পুলিশের স্বাভাবিক নিরাপত্তা প্রটোকল। এটিকে অন্যভাবে দেখার কোনো কারণ নেই।’
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সার্জিও গোর নিজেই বর্তমান সরকারের নেতৃত্বের প্রতি আস্থা ও বাংলাদেশের অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
এনসিপির বিভিন্ন কর্মসূচিতে হামলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে এবং সেখানে প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন