ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

২৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা; মাসে ৪০ মিলিয়ন ডলারের রপ্তানি কার্যক্রমে বড় ধাক্কা।

গ্যাস-বিদ্যুৎ সংকটে বন্ধ ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা

গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা।

ডিবিএল গ্রুপের পক্ষ থেকে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণায় ২৫ হাজার শ্রমিকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মাসে রপ্তানি ৪০ মিলিয়ন ডলার।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম বহুমুখী শিল্পগোষ্ঠী। যার কার্যক্রম পোশাক, বস্ত্র, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ঔষধশিল্প, ড্রেজিং, খুচরা ব্যবসা এবং ডিজিটাল রূপান্তর সেবা পর্যন্ত বিস্তৃত।

এই গ্রুপের ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি কোম্পানি রয়েছে, মতিন স্পিনিং মিলস পিএলসি।

বিষয় : গ্যাস সংকট ডিবিএল গ্রুপ বিদ্যুৎ সংকট

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকটে বন্ধ ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা।

ডিবিএল গ্রুপের পক্ষ থেকে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণায় ২৫ হাজার শ্রমিকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মাসে রপ্তানি ৪০ মিলিয়ন ডলার।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম বহুমুখী শিল্পগোষ্ঠী। যার কার্যক্রম পোশাক, বস্ত্র, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ঔষধশিল্প, ড্রেজিং, খুচরা ব্যবসা এবং ডিজিটাল রূপান্তর সেবা পর্যন্ত বিস্তৃত।

এই গ্রুপের ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি কোম্পানি রয়েছে, মতিন স্পিনিং মিলস পিএলসি।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত