ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

মক্কা-মদিনা সফরের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বললেন, আল্লাহর কাছে জবাবদিহি করবেন, মানুষের কাছে নয়।

‘আমি আল্লাহর ঘরে যেতে চেয়েছিলাম’— ওমরাহ সফরের গল্প শোনালেন ভাবনা

সম্প্রতি ওমরাহ পালন করে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পবিত্র এই সফরের বিভিন্ন মুহূর্ত সামাজিকমাধ্যমে শেয়ার করার পর প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনারও মুখোমুখি হতে হয়েছে তাকে।

এবার সেই সমালোচনার জবাব দিয়ে নিজের অনুভূতি ও ওমরাহ পালনের অভিজ্ঞতা নিয়ে দীর্ঘ আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হিজাব পরা একটি ছবি পোস্ট করেন ভাবনা।

সঙ্গে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, পরিবারের সঙ্গে ওমরাহ পালনের ইচ্ছা দীর্ঘদিনের হলেও নানা কারণে তা হয়ে ওঠেনি। তবে এবার হঠাৎ করেই পবিত্র মক্কা-মদিনায় যাওয়ার সুযোগ পান তারা।

ভাবনা লেখেন, ‘আমাদের ওমরাহ যাওয়ার সিদ্ধান্তটা হুট করে হয়। যদিও হুট করে বললে ঠিক হবে কি না, কারণ বাবা-মা সবসময় যেতে চাইতেন।

আমিও যেতে চেয়েছি গত তিনবছরে। তবে সত্যি কথা হলো, আমি সিদ্ধান্তে অটুট ছিলাম না।’

ওমরাহ পালনের আকাঙ্ক্ষার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ব্যাংককে থাকার সময় তার মন অস্থির হয়ে উঠেছিল। তখন বান্ধবী দিয়াকে তিনি বলেছিলেন, ‘আমি আল্লাহর ঘরে যেতে চাই, যত দ্রুত সম্ভব।’

এরপর অল্প সময়ের মধ্যেই ওমরাহ পালনের সুযোগ পাওয়ার কথা জানিয়ে ভাবনা লিখেছেন, ‘৬ তারিখ রাত থেকে ২৫ তারিখ, কয়েকদিনের মধ্যেই আমি আল্লাহর মেহমান হতে পেরেছি।’

নিজের ওমরাহ নিয়ে নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে ভাবনা প্রশ্ন রাখেন, ‘আল্লাহ যদি না চায় আপনি কি তার ঘরে যেতে পারবেন?’

তিনি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আল্লাহ তার সব বান্দাদের ভালোবাসেন। আমি জানি না আমার ওমরাহ কবুল হয়েছে কি না। আমি কিছু জানি না। তবে আমি এতটুকু জানি আল্লাহ আছেন। আল্লাহ সব দেখেন। আমার মনে কি আছে, আমার নিয়ত কি- আল্লাহ সব বুঝেন।’

নিজের বিশ্বাস ও নিয়ত নিয়ে কাউকে কোনো ধরনের ব্যাখ্যা দিতে চান না বলেও স্পষ্ট করেছেন ভাবনা। তার ভাষায়, ‘আমি অন্য কাউকে প্রমাণ দিবো না আমি কে? আমার আল্লাহ ছাড়া আমি আর কাউকেই কিছু প্রমাণ করতে চাই না।’

ওমরাহ পালনের ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে পারেন- এমন প্রসঙ্গ তুলে ভাবনা বলেন, মক্কা ও মদিনায় কাটানো প্রতিটি মুহূর্তের অনুভূতি তিনি সবার সঙ্গে ভাগ করে নিতে পারেননি। তবে যারা তাকে অনুসরণ করেন এবং ইতিবাচক মানসিকতার মানুষ, তারা তার এই সময়টায় দোয়া করেছেন।

ছবি প্রকাশের কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, ‘আমি এই কারণে ছবি দিয়েছি, যাতে আমাকে দেখে আরও কেউ যদি অনুপ্রাণিত হয়, সেখানেই আমার সার্থকতা হবে।’

সবশেষে শুক্রবারের দিনে সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে ভক্ত-অনুরাগীদের ভালো থাকার আহ্বান জানান ভাবনা। 

বিষয় : আশনা হাবিব ভাবনা

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ২৬ জুলাই ২০২৬

‘আমি আল্লাহর ঘরে যেতে চেয়েছিলাম’— ওমরাহ সফরের গল্প শোনালেন ভাবনা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত