ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

বেকারত্ব কমাতে ব্যক্তি খাতের বিনিয়োগ উৎসাহিত করবে সরকার বলে জানালেন খন্দকার আব্দুল মুক্তাদির।

বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা লিজ দিয়ে নতুন কর্মসংস্থানের পরিকল্পনা

দেশের বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলো পুনরায় চালু করে বেকারত্ব ঘোচাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অলাভজনক ও বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর মাধ্যমে দেশে ব্যাপক নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে চলতি বছর আরও কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে একটি বন্ধ পাটকল বেসরকারি খাতে লিজ দেওয়ার লক্ষ্যে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অলস পড়ে থাকা রাষ্ট্রীয় সম্পদ এখন বোঝায় পরিণত হয়েছে। এসব সম্পদকে আবার উৎপাদন ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে সরকার কাজ করছে। একই সঙ্গে বেসরকারি খাতকে নতুন বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

তৈরি পোশাক খাতের রপ্তানি কমে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতির কারণে বৈশ্বিক বাণিজ্যে মন্দাভাব তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতেও পড়েছে। তবে বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হলে রপ্তানি আবারও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিষয় : খন্দকার আব্দুল মুক্তাদির

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা লিজ দিয়ে নতুন কর্মসংস্থানের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

দেশের বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলো পুনরায় চালু করে বেকারত্ব ঘোচাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অলাভজনক ও বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর মাধ্যমে দেশে ব্যাপক নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে চলতি বছর আরও কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে একটি বন্ধ পাটকল বেসরকারি খাতে লিজ দেওয়ার লক্ষ্যে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অলস পড়ে থাকা রাষ্ট্রীয় সম্পদ এখন বোঝায় পরিণত হয়েছে। এসব সম্পদকে আবার উৎপাদন ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে সরকার কাজ করছে। একই সঙ্গে বেসরকারি খাতকে নতুন বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

তৈরি পোশাক খাতের রপ্তানি কমে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতির কারণে বৈশ্বিক বাণিজ্যে মন্দাভাব তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতেও পড়েছে। তবে বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হলে রপ্তানি আবারও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত