ঢাকা    বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সংবেদনশীল মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুনানির নির্দেশ প্রধান বিচারপতির।

নারী-শিশু নির্যাতনের ডেথ রেফারেন্স শুনবে বিশেষ হাইকোর্ট বেঞ্চ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত গুরুতর মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ ডেডিকেটেড ডিভিশন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী ১৪ই জুন থেকে এই নতুন বেঞ্চের বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলার জট কমাতে এবং সংবেদনশীল অপরাধের বিচার ত্বরান্বিত করতে ২০২৬ ইং সনের ১৪৩ নং গঠনবিধি মূলে এই নতুন দ্বৈত (ডিভিশন) বেঞ্চ গঠন করা হয়েছে। গতকাল ১০ জুন (বুধবার) বাংলাদেশের প্রধান বিচারপতির আদেশক্রমে এই বেঞ্চ গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ জুন, ২০২৬ খ্রি. তারিখ রোজ রবিবার সকাল ১০:৩০ মিনিট থেকে এই নবগঠিত ডিভিশন বেঞ্চে বিচারকার্য পরিচালিত হবে।

বিশেষ এই বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত বিচারকদ্বয়:

১. বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী 

২. বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা

এই বেঞ্চের বিচারিক এখতিয়ার ও কজের পরিধি (Jurisdiction)

প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী, এই বেঞ্চটি অত্যন্ত সংবেদনশীল এবং সমাজকে নাড়া দেওয়া গুরুতর অপরাধের আপিলসমূহ অগ্রাধিকার ভিত্তিতে (Priority Basis) শুনানির জন্য গ্রহণ করবেন। এই বেঞ্চের সুনির্দিষ্ট এখতিয়ারগুলো নিচে দেওয়া হলো:

মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশন (Death Reference): নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় অধস্তন (নিম্ন) আদালত থেকে আসা শুধুমাত্র মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণের ডেথ রেফারেন্সসমূহ।

ফৌজদারি ও জেল আপীল: উক্ত ডেথ রেফারেন্সের একই রায় থেকে উদ্ভূত বা সংশ্লিষ্ট সকল প্রকার ফৌজদারি আপিল (Criminal Appeal) এবং জেল আপিল (Jail Appeal)।

মঞ্জুরীর আবেদনপত্র: উক্ত রায়সমূহ থেকে উদ্ভূত ফৌজদারি আপিল ও জেল আপিল মঞ্জুরীর (Admission) যাবতীয় আবেদনপত্র।

বিবিধ ও রিভিশন: একই রায় থেকে উদ্ভূত ফৌজদারি বিবিধ (Criminal Miscellaneous) এবং ফৌজদারি রিভিশন (Criminal Revision) মামলাসমূহ (যদি থাকে)।

রুল ও আবেদন: উপরোক্ত বিষয়াদি সংক্রান্ত যেকোনো ধরনের রুল ও অন্তর্বর্তীকালীন আবেদনপত্র গ্রহণ ও শুনানির পূর্ণ এখতিয়ার এই বেঞ্চকে দেওয়া হয়েছে।

আইনজীবী মহল প্রধান বিচারপতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছেন, গতকালই আইনমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে উচ্চ আদালতে মৃত্যুদণ্ডের মামলা আটকে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ঠিক সেইদিনই সুপ্রিম কোর্ট প্রশাসন কর্তৃক নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ডেথ রেফারেন্স নিষ্পত্তির জন্য এই বিশেষ বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ অত্যন্ত সময়োপযোগী। এর ফলে নারী ও শিশুদের প্রতি হওয়া অপরাধের চূড়ান্ত বিচার উচ্চ আদালতে আরও দ্রুত গতিতে সম্পন্ন হবে।

বিষয় : জুবায়ের রহমান চৌধুরী

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নারী-শিশু নির্যাতনের ডেথ রেফারেন্স শুনবে বিশেষ হাইকোর্ট বেঞ্চ

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত