ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

নাহিদ রানার তোপে গুঁড়িয়ে সফরকারীরা, ১০৪ রানের ঐতিহাসিক জয়

টাইগারদের দাপুটে জয়ে লজ্জায় পাকিস্তান

টাইগারদের দাপুটে জয়ে লজ্জায় পাকিস্তান

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের দশম উইকেট জুটির প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তরুণ পেসার নাহিদ রানা। শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে সফরকারীদের দ্বিতীয় ইনিংসের ইতি টানার পাশাপাশি বাংলাদেশকে এনে দিয়েছেন ১০৪ রানের বিশাল এক জয়। ৫২.৫ ওভারে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

এই জয়ের মাধ্যমে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সব মিলিয়ে টেস্ট ফরম্যাটে চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে এটি টাইগারদের টানা তৃতীয় জয়। নাহিদ রানার করা গতিময় বাউন্সার নিয়ন্ত্রণ করতে না পেরে শর্ট লেগ ফিল্ডার মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দেন শাহিন আফ্রিদি। ১৪ বল খেলে রানের খাতা।

খোলার আগেই তাকে সাজঘরে ফিরতে হয়, অন্যদিকে ৫ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ আব্বাস।

পুরো ইনিংসে বল হাতে বিধ্বংসী ছিলেন নাহিদ রানা। মাত্র ৪০ রান খরচায় তিনি শিকার করেন ৫টি উইকেট, যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। এটি টেস্ট ক্রিকেটে নাহিদ রানার দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। এর আগে তার সেরা বোলিং পারফরম্যান্স ছিল ৬১ রানে ৫ উইকেট। তার গতি আর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পাকিস্তানের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে।

নাহিদের এমন অসাধারণ নৈপুণ্যে মিরপুর টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্টে জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক যোগ করল। নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিং আর দলের সম্মিলিত প্রচেষ্টায় পাকিস্তানের প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে এই স্মরণীয় জয় উদযাপনে মেতেছে দেশের ক্রিকেট ভক্তরা।

বিষয় : নাহিদ রানা

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ১৩ মে ২০২৬

টাইগারদের দাপুটে জয়ে লজ্জায় পাকিস্তান

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত