ঢাকা    মঙ্গলবার, ০৫ মে ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

অনলাইনে সাক্ষাৎকারে এগোচ্ছে নির্বাচন প্রক্রিয়া

নতুন কোচের খোঁজে চূড়ান্ত ধাপে বাফুফে

নতুন কোচের খোঁজে চূড়ান্ত ধাপে বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ খোঁজার প্রক্রিয়া এখন ঢুকে পড়েছে চূড়ান্ত পর্বে। দীর্ঘ চার বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে স্পেনের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধ্যায় শেষ হওয়ায় নতুন নেতৃত্ব খুঁজছে বাফুফে। আর সেই খোঁজে প্রাথমিক তালিকা ছেঁটে এখন রাখা হয়েছে মাত্র ১০ জনকে।

সোমবার রাজধানীর ফর্টিজে অনুষ্ঠিত হয় জাতীয় দল কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। প্রায় দেড় ঘণ্টাব্যাপী আলোচনার পর বাফুফের গণমাধ্যম কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, বিশেষ কমিটির দেওয়া তালিকা থেকে বাছাই করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। এখন লক্ষ্য, দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো।

পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যেই নতুন কোচ চূড়ান্ত করার চেষ্টা থাকবে। তবে বাস্তবতা বলছে, পুরো প্রক্রিয়া মে মাসের মাঝামাঝি পর্যন্ত গড়াতে পারে। এর মধ্যে সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের সঙ্গে অনলাইনে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। তালিকায় ব্রাজিল ও জার্মানির কোচরাও রয়েছেন, ফলে প্রতিযোগিতাটা হচ্ছে বেশ জমজমাট। বেতন, সুযোগ-সুবিধা ও অন্যান্য শর্ত নিয়েও হবে বিস্তারিত আলোচনা।

শুধু প্রধান কোচ নয়, জাতীয় দলের জন্য গোলরক্ষক কোচ নিয়োগের প্রক্রিয়াও চলছে। সেই তালিকাও কমে এসেছে ১০ জনে। তবে বাফুফে আপাতত প্রধান কোচ নিয়োগকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নতুন কোচ দায়িত্ব নেওয়ার পর তার পছন্দ অনুযায়ী গোলরক্ষক ও ফিটনেস কোচ নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।

এদিকে সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশের। আগামী ৫ জুন সান মারিনোতে একটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল। একই সময়ে মালদ্বীপে চার জাতির একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শুরুতে সেখানে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর ভাবনা থাকলেও মালদ্বীপের অনুরোধে শেষ পর্যন্ত জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তবে দুই জায়গায় ম্যাচ থাকলেও আন্তর্জাতিক স্বীকৃতি থাকবে শুধু সান মারিনোর ম্যাচটিতে, যেখানে হামজা ও শমিতরা খেলবেন।

বিষয় : বাফুফে

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নতুন কোচের খোঁজে চূড়ান্ত ধাপে বাফুফে

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত