ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে তালিকায় ৯ নম্বরে টাইগাররা

পাকিস্তানকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

আইসিসি

আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি ছিল বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে সেই লক্ষ্য পূরণ হয়েছে টাইগারদের।

উইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ৯ নম্বরে।

আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও র‌্যাঙ্কিংয়ের দশে ছিল টাইগাররা। তবে দুই দলের রেটিং ব্যবধান ছিল স্রেফ ১ পয়েন্ট।

মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচ বড় ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।

রোববার একই মাঠে সিরিজ নির্ধরণী লড়াইয়ে ১১ রানের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। সেই সাথে সিরিজও জিতে নেয় স্বাগতিকরা।

৩ পয়েন্ট বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৯। দশে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭।

সিরিজ হারলেও র‌্যাঙ্কিংয়ে চার নম্বরেই আছে পাকিস্তান।

২০২৭ সালের ৩১ মার্চ তারিখে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হওয়ায় হিসাবটা হবে তাদের ছাড়াই।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

পাকিস্তানকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি ছিল বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে সেই লক্ষ্য পূরণ হয়েছে টাইগারদের।

উইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ৯ নম্বরে।

আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও র‌্যাঙ্কিংয়ের দশে ছিল টাইগাররা। তবে দুই দলের রেটিং ব্যবধান ছিল স্রেফ ১ পয়েন্ট।

মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচ বড় ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।

রোববার একই মাঠে সিরিজ নির্ধরণী লড়াইয়ে ১১ রানের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। সেই সাথে সিরিজও জিতে নেয় স্বাগতিকরা।

৩ পয়েন্ট বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৯। দশে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭।

সিরিজ হারলেও র‌্যাঙ্কিংয়ে চার নম্বরেই আছে পাকিস্তান।

২০২৭ সালের ৩১ মার্চ তারিখে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হওয়ায় হিসাবটা হবে তাদের ছাড়াই।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত