কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ সমর্থিত ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি। মঙ্গলবার শেষ দিনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত বেআইনি ও অসংবিধানিক বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী ও সম্পাদক প্রার্থী মোতাহার হোসেন সাজু।
নির্বাচনে বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিলের প্রতিবাদে আজ বুধবার দুপুর ১টায় সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের পক্ষে সম্পাদক প্রার্থী আইনজীবী মোতাহার হোসেন সাজু প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন।
অন্যদিকে, বিএনপি সমর্থিত ১৪ জন, জামায়াত সমর্থিত ১২ জন এবং এনসিপি সমর্থিতদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
গণহারে মনোনয়নপত্র বাতিলের মাধ্যমে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। মঙ্গলবার সন্ধ্যায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট ভবন প্রদক্ষিণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর প্রথম প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করলেন আওয়ামীপন্থী আইনজীবীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন, জ্যৈষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট রবিউল আলম বুদু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আম্বিয়া রেজা বুলবুলসহ অনেকে। শতাধিক আইনজীবী এই বিক্ষোভ মিছিল অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নজিরবিহীন, অগঠনতান্ত্রিক, অসাংবিধানিক, অবৈধ, স্বৈরাচারি ও প্রহসনমূলক।
জানা যায়, আসন্ন ১৩-১৪ মে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে বারের তলবি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তাদের সবার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বিষয় : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন