জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব নাগরিক প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তার চিকিৎসা চলছে।
তিনি জানান, হঠাৎ পেটব্যথা শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন।
সাহাদাত হোসেন সাকিব বলেন, ‘সারজিস ভাই দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।’
বিষয় : এনসিপি সারজিস আলম

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব নাগরিক প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তার চিকিৎসা চলছে।
তিনি জানান, হঠাৎ পেটব্যথা শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন।
সাহাদাত হোসেন সাকিব বলেন, ‘সারজিস ভাই দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।’

আপনার মতামত লিখুন