ঢাকা    বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সংরক্ষিত নারী আসনে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত; চাকরি ছাড়ার সময়সীমা নিয়ে জটিলতা

মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করল নির্বাচন কমিশন

সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের লক্ষ্যে জমা দেওয়া এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার প্রাথমিকভাবে তার দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত দেন। 

তিনি আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে। 

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে এবং কোনো প্রকার ত্রুটি পাওয়া গেলে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে নারী আসনে এনসিপির মনোনীত প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে নুসরাত তাবাসসুমকে বেছে নেয় দলটি। মনিরা শারমিন বর্তমানে এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা ছিলেন।

তিনি ২০২৫ সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। নির্বাচন কমিশনের বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো সরকারি বা সামরিক কর্মকর্তা পদত্যাগ বা অবসরের তিন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

মনিরা শারমিনের ক্ষেত্রে এই সময়সীমা পূর্ণ না হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিলের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত আসনের জন্য মনোনীত করা হয়েছে।

বিষয় : সংরক্ষিত নারী আসন মনিরা শারমিন নুসরাত তাবাসসুম

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করল নির্বাচন কমিশন

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের লক্ষ্যে জমা দেওয়া এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার প্রাথমিকভাবে তার দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত দেন। 

তিনি আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে। 

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে এবং কোনো প্রকার ত্রুটি পাওয়া গেলে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে নারী আসনে এনসিপির মনোনীত প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে নুসরাত তাবাসসুমকে বেছে নেয় দলটি। মনিরা শারমিন বর্তমানে এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা ছিলেন।

তিনি ২০২৫ সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। নির্বাচন কমিশনের বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো সরকারি বা সামরিক কর্মকর্তা পদত্যাগ বা অবসরের তিন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

মনিরা শারমিনের ক্ষেত্রে এই সময়সীমা পূর্ণ না হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিলের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত আসনের জন্য মনোনীত করা হয়েছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত