ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সংসদ সদস্যদের গবেষণার কাজের জন্য একজন করে ইন্টার্ন দেওয়ার প্রস্তাব

বার কাউন্সিল পরীক্ষা যুগোপযোগী করার উদ্যোগ

অবসরে যাওয়ার পর কোনো বিচারপতিকে লোভনীয় পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া থাকলে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগতে পারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী জানান, সংসদ সদস্যদের (এমপি) গবেষণার কাজের জন্য একজন করে ইন্টার্ন দেওয়া যায় কি না এ বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সংস্কার প্রয়োজন এবং বাজেট বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে। এ ছাড়া বার কাউন্সিলের পরীক্ষাকে যুগোপযোগী করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিচার পাইয়ে দেওয়ার নামে যেসব আইনজীবী মক্কেলদের সঙ্গে প্রতারণা করেন, তাদেরকেও কড়া ভাষায় সতর্ক করেন আইনমন্ত্রী।

বিষয় : বার কাউন্সিল মো. আসাদুজ্জামান

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

বার কাউন্সিল পরীক্ষা যুগোপযোগী করার উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

অবসরে যাওয়ার পর কোনো বিচারপতিকে লোভনীয় পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া থাকলে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগতে পারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী জানান, সংসদ সদস্যদের (এমপি) গবেষণার কাজের জন্য একজন করে ইন্টার্ন দেওয়া যায় কি না এ বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সংস্কার প্রয়োজন এবং বাজেট বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে। এ ছাড়া বার কাউন্সিলের পরীক্ষাকে যুগোপযোগী করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিচার পাইয়ে দেওয়ার নামে যেসব আইনজীবী মক্কেলদের সঙ্গে প্রতারণা করেন, তাদেরকেও কড়া ভাষায় সতর্ক করেন আইনমন্ত্রী।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত