আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় সকাল ১০টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা ৩২ মিনিটে শেষ হয়। পরে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে ভোট গণনা শুরু হয়ে রাত ১টার দিকে নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফল অনুযায়ী, ইনটেক প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল ইসলাম পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ৬৬ নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এম. ফখরুল ইসলাম ২০১১ সাল থেকে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান ইতোমধ্যে ২৫০টির বেশি ফ্ল্যাট গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে আরও ৩০০টির বেশি ইউনিট হস্তান্তরের লক্ষ্য নিয়ে একাধিক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনি দেশ-বিদেশে মোট ৯টি রিহ্যাব ফেয়ারে অংশ নিয়েছেন।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন