ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

রাজনীতির বাইরে পারিবারিক আয়োজনে প্রধানমন্ত্রী

পার্থর মেয়ের বিয়েতে গেলেন তারেক রহমান

পার্থর মেয়ের বিয়েতে গেলেন তারেক রহমান
ছবি - সংগৃহীত

ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি নবদম্পতিকে দোয়া করেন।

বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগির আহম্মেদ সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে রাজধানীর এমপি হোটেলে গিয়ে পার্থর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান পার্থ। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : তারেক রহমান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

পার্থর মেয়ের বিয়েতে গেলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি নবদম্পতিকে দোয়া করেন।

বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগির আহম্মেদ সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে রাজধানীর এমপি হোটেলে গিয়ে পার্থর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান পার্থ। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত