ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি, নতুন দাম ১,৯৪০ টাকা

জ্বালানি তেলের পর এবার এলপিজিতে মূল্যবৃদ্ধির ধাক্কা

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ২৪ ঘন্টা না পার হতেই এবার ভোক্তাপর্যায়ে বাড়লো এলপি গ্যাসের (এলপিজি) দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭২৮ টাকা।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দর ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এলপিজি সিলিন্ডারের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের শুরুতে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হলেও এখন তা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

এরআগে গত রাতেই সরকার সব ধরনের জ্বালানি তেলের (ডিজেল, পেট্রোল, অকটেন) দাম এক দফা বৃদ্ধি করেছে। সেই ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের এই বড় মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : এলপিজি জ্বালানি তেল বিইআরসি

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের পর এবার এলপিজিতে মূল্যবৃদ্ধির ধাক্কা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ২৪ ঘন্টা না পার হতেই এবার ভোক্তাপর্যায়ে বাড়লো এলপি গ্যাসের (এলপিজি) দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭২৮ টাকা।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দর ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এলপিজি সিলিন্ডারের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের শুরুতে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হলেও এখন তা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

এরআগে গত রাতেই সরকার সব ধরনের জ্বালানি তেলের (ডিজেল, পেট্রোল, অকটেন) দাম এক দফা বৃদ্ধি করেছে। সেই ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের এই বড় মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত