ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

আইসিসির সঙ্গে আলোচনায় ক্ষতিপূরণ, লভ্যাংশ ও হাইব্রিড মডেলের ছাড়

বিশ্বক্রিকেট রাজনীতিতে কৌশলগত জয় বিসিবির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্বক্রিকেট রাজনীতিতে কৌশলগত জয় বিসিবির

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনা রোববার লাহোরে শেষ হয়েছে। এই আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় ধরনের লাভবান হতে যাচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।

জিও টিভির খবরে বলা হয়, ক্ষতিপূরণসহ বিসিবিকে তিনটি সুবিধা দিতে সম্মত হয়েছে আইসিসি। এর মধ্যে রয়েছে বিশ্বকাপে অংশ না নেওয়ার ক্ষতিপূরণ, বিশ্বকাপের লভ্যাংশ প্রদান এবং ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিত টুর্নামেন্টে হাইব্রিড মডেলে অংশগ্রহণের সুযোগ।

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর পর এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। একই পরিস্থিতিতে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে। আগামী ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত না হলে আইসিসির প্রায় ৬১৫০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ক্ষতি এড়াতেই আইসিসি সমঝোতার পথে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রোববার বিকেলে লাহোরে অনুষ্ঠিত বৈঠকটি পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলে। বৈঠকে মূল আলোচনা হয় আইসিসি ও বিসিবির মধ্যে। পিসিবি সেখানে সমন্বয়কের ভূমিকা পালন করে দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করে।

সূত্র জানায়, বিসিবির উত্থাপিত অভিযোগ ও অতীতের বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে একটি সমাধান কাঠামো তৈরি করা হয়েছে। সেই কাঠামোর ভিত্তিতেই বিসিবিকে তিনটি সুবিধা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আসে।

আলোচনার পর আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রস্তাবিত সুপারিশের চূড়ান্ত অনুমোদন নিতে বৈঠক ত্যাগ করেন। একই সময় বিসিবি সভাপতি সরকারের কাছে সর্বশেষ পরিস্থিতি জানাতে ফিরে যান।

সূত্র আরও জানিয়েছে, সমঝোতার কাঠামোতে একমত হওয়ার পর সোমবার দুপুরে আইসিসি ও বিসিবির মধ্যে আবার যোগাযোগ হতে পারে। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে জানা গেছে।

বিষয় : বিসিবি আইসিসি পিসিবি

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিশ্বক্রিকেট রাজনীতিতে কৌশলগত জয় বিসিবির

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনা রোববার লাহোরে শেষ হয়েছে। এই আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় ধরনের লাভবান হতে যাচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।

জিও টিভির খবরে বলা হয়, ক্ষতিপূরণসহ বিসিবিকে তিনটি সুবিধা দিতে সম্মত হয়েছে আইসিসি। এর মধ্যে রয়েছে বিশ্বকাপে অংশ না নেওয়ার ক্ষতিপূরণ, বিশ্বকাপের লভ্যাংশ প্রদান এবং ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিত টুর্নামেন্টে হাইব্রিড মডেলে অংশগ্রহণের সুযোগ।

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর পর এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। একই পরিস্থিতিতে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে। আগামী ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত না হলে আইসিসির প্রায় ৬১৫০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ক্ষতি এড়াতেই আইসিসি সমঝোতার পথে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রোববার বিকেলে লাহোরে অনুষ্ঠিত বৈঠকটি পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলে। বৈঠকে মূল আলোচনা হয় আইসিসি ও বিসিবির মধ্যে। পিসিবি সেখানে সমন্বয়কের ভূমিকা পালন করে দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করে।

সূত্র জানায়, বিসিবির উত্থাপিত অভিযোগ ও অতীতের বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে একটি সমাধান কাঠামো তৈরি করা হয়েছে। সেই কাঠামোর ভিত্তিতেই বিসিবিকে তিনটি সুবিধা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আসে।

আলোচনার পর আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রস্তাবিত সুপারিশের চূড়ান্ত অনুমোদন নিতে বৈঠক ত্যাগ করেন। একই সময় বিসিবি সভাপতি সরকারের কাছে সর্বশেষ পরিস্থিতি জানাতে ফিরে যান।

সূত্র আরও জানিয়েছে, সমঝোতার কাঠামোতে একমত হওয়ার পর সোমবার দুপুরে আইসিসি ও বিসিবির মধ্যে আবার যোগাযোগ হতে পারে। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে জানা গেছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত