কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
লাইভ বক্তব্যে জসিম উদ্দীন অভিযোগ করেন, বড়শালঘর, ইউছুফপুর, রসুলপুর, সুবিল, মাশিকাড়া ও ফতেহাবাদ ইউনিয়নে অনিয়ম, ভোট কারচুপি ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ছাড়া তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং কয়েকজনকে মারধর করে আহত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, তার নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। প্রশাসন কোনো ধরনের সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন তিনি।
এসব অভিযোগের প্রেক্ষিতে জসিম উদ্দীন ভোট বর্জনের ঘোষণা দেন।
বিষয় : কুমিল্লা-৪ এনসিপি হাসনাত আব্দুল্লাহ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
লাইভ বক্তব্যে জসিম উদ্দীন অভিযোগ করেন, বড়শালঘর, ইউছুফপুর, রসুলপুর, সুবিল, মাশিকাড়া ও ফতেহাবাদ ইউনিয়নে অনিয়ম, ভোট কারচুপি ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ছাড়া তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং কয়েকজনকে মারধর করে আহত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, তার নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। প্রশাসন কোনো ধরনের সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন তিনি।
এসব অভিযোগের প্রেক্ষিতে জসিম উদ্দীন ভোট বর্জনের ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন