ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ডা. তাসনিম জারা ও ববি হাজ্জাজ লড়ছেন, কিন্তু নিজের আসনে ভোট দিতে পারছেন না

ঢাকার দুই আসনে ভোটার না হওয়ায় দুই প্রার্থী বিব্রত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকার দুই আসনে ভোটার না হওয়ায় দুই প্রার্থী বিব্রত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ আসনে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। এই দুই আলোচিত প্রার্থী ভোট দিতে পারছেন না যেই আসনে তারা প্রতীক নিয়ে লড়ছেন।

ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ তার প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা মামুনুল হকের বিপরীতে লড়ছেন। তবে তার নাম ভোটার তালিকায় নেই; তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্র তার ভোটকেন্দ্র, ভোটার ক্রমিক নম্বর ৬৭৮২। আইন অনুযায়ী, প্রার্থী যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোট দিতে হয় নিজ এলাকায়। এ নিয়ে ঢাকা-১৩ আসনের আদাবর, শ্যামলী ও মোহাম্মদপুর এলাকার ভোটারদের মধ্যে নানা আলোচনা দেখা দিয়েছে।

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তরুণ চিকিৎসক ডা. তাসনিম জারা। তিনি বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণায় তিনি নিজেকে ‘ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তিনি এই আসনের ভোটার নন। ইসি ওয়েবসাইট ও ভোটার স্লিপ অনুযায়ী, তার নিবন্ধন আছে ঢাকা-১১ আসনের প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব), কেন্দ্র নম্বর ৮০। তিনি বর্তমানে পরীবাগে বসবাস করছেন, আগে গুলশানে ছিলেন।

এই দুই প্রার্থীর ভোটার নন হওয়ায় সংশ্লিষ্ট আসনের ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, প্রার্থী যদি নিজ আসনের ভোটার হত, তবে স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হতো।

উল্লেখ্য, ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ থেকে ৭ এবং ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডসহ মুগদা, সবুজবাগ ও খিলগাঁও থানা নিয়ে গঠিত। ঢাকা-১৩ আসন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা নিয়ে গঠিত।

বিষয় : ববি হাজ্জাজ ডা. তাসনিম জারা ঢাকা-১৩ ঢাকা-৯

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ঢাকার দুই আসনে ভোটার না হওয়ায় দুই প্রার্থী বিব্রত

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ আসনে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। এই দুই আলোচিত প্রার্থী ভোট দিতে পারছেন না যেই আসনে তারা প্রতীক নিয়ে লড়ছেন।

ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ তার প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা মামুনুল হকের বিপরীতে লড়ছেন। তবে তার নাম ভোটার তালিকায় নেই; তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্র তার ভোটকেন্দ্র, ভোটার ক্রমিক নম্বর ৬৭৮২। আইন অনুযায়ী, প্রার্থী যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোট দিতে হয় নিজ এলাকায়। এ নিয়ে ঢাকা-১৩ আসনের আদাবর, শ্যামলী ও মোহাম্মদপুর এলাকার ভোটারদের মধ্যে নানা আলোচনা দেখা দিয়েছে।

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তরুণ চিকিৎসক ডা. তাসনিম জারা। তিনি বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণায় তিনি নিজেকে ‘ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তিনি এই আসনের ভোটার নন। ইসি ওয়েবসাইট ও ভোটার স্লিপ অনুযায়ী, তার নিবন্ধন আছে ঢাকা-১১ আসনের প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব), কেন্দ্র নম্বর ৮০। তিনি বর্তমানে পরীবাগে বসবাস করছেন, আগে গুলশানে ছিলেন।

এই দুই প্রার্থীর ভোটার নন হওয়ায় সংশ্লিষ্ট আসনের ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, প্রার্থী যদি নিজ আসনের ভোটার হত, তবে স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হতো।

উল্লেখ্য, ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ থেকে ৭ এবং ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডসহ মুগদা, সবুজবাগ ও খিলগাঁও থানা নিয়ে গঠিত। ঢাকা-১৩ আসন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা নিয়ে গঠিত।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত