ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারবেন না। রবিবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তার লিভ টু আপিল খারিজ করে দেন। এর ফলে মঞ্জুরুল আহসান নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আইনজীবীরা জানিয়েছেন।
শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করলে ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
এরপর মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করেন। ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি রিট খারিজ করেন। পরে তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল করেন। ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকার ২ নম্বরে থাকা আবেদনটির শুনানি সম্পন্ন হয়। রবিবার সকালে আপিল বিভাগ এ রায় ঘোষণা করে, যার ফলে তার মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল রইল।
রায়ের পর হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন,
“বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপীদের ফাইটে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে।”
এই রায়ের ফলে কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচনী মাঠে বহাল থাকছেন, আর বিএনপির প্রার্থী নির্বাচনে অংশ নিতে অযোগ্য হলেন।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন