রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৩ সংসদীয় আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম আলোচিত আসনে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক সমস্যায় জর্জরিত এই আসনে নাগরিক দুর্ভোগ নিরসনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
নির্বাচনী মাঠে একাধিক প্রার্থী থাকলেও ভোটের মূল লড়াই হবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের মধ্যে—এমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষক ও ভোটাররা।এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন—
মো. মুরাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ),
ফাতেমা আক্তার মুনিয়া (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ),
মো. শাহাবুদ্দিন (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি–বিএমজেপি)
এবং সোহেল রানা (স্বতন্ত্র)।
মামুনুল হক: কওমি ঘরানার শক্ত ভিতফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পরিচিত মুখ মাওলানা মামুনুল হক একাধারে দেওবন্দি ইসলামি পণ্ডিত, ইসলামি বক্তা, লেখক ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব।শিক্ষাজীবনে তিনি কওমি শিক্ষাবোর্ড বেফাকের অধীনে একাধিক কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা ও বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বায়তুল মামুর জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্বে আছেন।
তার সম্পাদিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৭টি। শেখ হাসিনার শাসনামলে একাধিকবার কারাবরণসহ তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা করা হয়। তার পিতা আজিজুল হক ছিলেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও সহিহ বুখারীর প্রথম বাংলা অনুবাদক।
মোহাম্মদপুরে দীর্ঘদিনের পারিবারিক ও ধর্মীয় প্রভাব, কওমি সমর্থকদের শক্ত অবস্থান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক সরে যাওয়ায় মামুনুল হকের নির্বাচনী পথ অনেকটাই সহজ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ববি হাজ্জাজ: শিক্ষিত ও আধুনিক রাজনীতির মুখবিএনপির প্রার্থী ববি হাজ্জাজ রাজনীতির পাশাপাশি শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। তিনি এনডিএমের প্রতিষ্ঠাতা হলেও নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে মাঠে নেমেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করা ববি হাজ্জাজ নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রে একাধিক নির্বাচনী প্রচারণায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। দেশে ফিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়িক কৌশল বিষয়ে প্রভাষক হিসেবে কাজ করেছেন।২০১৫ সালে তিনি উত্তর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন। বর্তমানে ঢাকা-১৩ আসনে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। বিদেশে পড়াশোনা ও কাজের অভিজ্ঞতা ভোটারদের মধ্যে।
ভোটের সমীকরণ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি ২০০৮ সালের সীমানা পুনর্নির্ধারণের আগে ছিল ঢাকা-৯। আসনটি একসময় জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের দখলে থাকলেও এবার ধর্মীয় ভোটব্যাংক ও দলীয় শক্তির নতুন সমীকরণ তৈরি হয়েছে। সবমিলিয়ে ঢাকা-১৩ আসনে মামুনুল হক বনাম ববি হাজ্জাজ—এই দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচনের মূল আকর্ষণ হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয় : মামুনুল হক ববি হাজ্জাজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন