মোহাম্মদপুর ওলি বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জরুরি ভিত্তিতে একজন (০১) যোগ্য ও অভিজ্ঞ হাফেজ শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে পূর্ণাঙ্গ হাফেজ হতে হবে এবং বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ও নুরানি ট্রেনিংপ্রাপ্ত সনদ থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে ক্বিরাত বিষয়ে ক্বারিয়া পর্যন্ত পড়াশোনা সম্পন্ন এবং ন্যূনতম তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বিবাহিত হতে হবে। কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ জানুয়ারি ২০২৬ (শনিবার) সকাল ১০টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ নিয়োগ ঠিকানায় সরাসরি উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। আবেদনকারীদের সঙ্গে যোগ্যতা ও অভিজ্ঞতার সব কাগজপত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন জমা দিতে হবে।
প্রতিষ্ঠানটির অবস্থান—দুর্গাপুর/হরিপুর, ডাকঘর: ভাটরা বাজার, উপজেলা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর।
যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া নম্বরগুলো হলো: ০১৭৩২৭৮৩৯২২, ০১৭৫১৬৫০০৮৫, ০১৭২০৫৪৪৮৬২ ও ০১৬১২০৫০১৯২।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ভবিষ্যতেও কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন