ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

হামলার প্রতিবাদে কর্মসূচি পরিবর্তন এনসিপির; সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।

‘দেখা হবে রাজপথে’—হবিগঞ্জ হামলার পর সারজিসের হুঁশিয়ারি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলার পূর্বনির্ধারিত দুটি ‘জুলাই পদযাত্রা’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে আগামীকাল বুধবার হবিগঞ্জ শহরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে এক হুঁশিয়ারি বার্তায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘দেখতে চাই আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন।’

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব তথ্য জানান। তিনি লেখেন, উত্তরাঞ্চলের রোডম্যাপ অনুযায়ী বুধবার মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত থাকবে। এর বদলে বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর বিএনপির ‘ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সারজিস আলম জানান, বুধবারের প্রতিবাদ সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত থাকবেন। এছাড়া অংশ নেবেন এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের দুই মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতারও এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

ফেসবুক পোস্টে বিএনপির শীর্ষ নেতৃত্বের কঠোর সমালোচনা করে সারজিস আলম লেখেন, ‘জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই—আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। দলটির দাবি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এতে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্তত ১৫ জন আহত হন। হামলায় এনসিপি কর্মীদের হাত ভেঙে দেওয়া এবং মাথা ফাটিয়ে দেওয়ার মতো গুরুতর আঘাতের অভিযোগ তুলেছেন সারজিস। এই ঘটনার প্রতিবাদেই এনসিপি এখন রাজপথে বড় ধরনের পাল্টা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে।

বিষয় : নাহিদ ইসলাম এনসিপি তারেক রহমান হাসনাত আব্দুল্লাহ সারজিস আলম আখতার হোসেন জুলাই পদযাত্রা

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

বুধবার, ২৯ জুলাই ২০২৬

‘দেখা হবে রাজপথে’—হবিগঞ্জ হামলার পর সারজিসের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলার পূর্বনির্ধারিত দুটি ‘জুলাই পদযাত্রা’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে আগামীকাল বুধবার হবিগঞ্জ শহরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে এক হুঁশিয়ারি বার্তায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘দেখতে চাই আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন।’

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব তথ্য জানান। তিনি লেখেন, উত্তরাঞ্চলের রোডম্যাপ অনুযায়ী বুধবার মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত থাকবে। এর বদলে বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর বিএনপির ‘ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সারজিস আলম জানান, বুধবারের প্রতিবাদ সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত থাকবেন। এছাড়া অংশ নেবেন এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের দুই মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতারও এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

ফেসবুক পোস্টে বিএনপির শীর্ষ নেতৃত্বের কঠোর সমালোচনা করে সারজিস আলম লেখেন, ‘জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই—আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। দলটির দাবি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এতে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্তত ১৫ জন আহত হন। হামলায় এনসিপি কর্মীদের হাত ভেঙে দেওয়া এবং মাথা ফাটিয়ে দেওয়ার মতো গুরুতর আঘাতের অভিযোগ তুলেছেন সারজিস। এই ঘটনার প্রতিবাদেই এনসিপি এখন রাজপথে বড় ধরনের পাল্টা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে।

বাংলা গ্লোবাল বুলেটিন

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত