ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

সাধারণ ফ্রিজারের বরফের কাঠামো ঘিরে পূজা-অর্চনা, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও

ফ্রিজের ভেতরে ‘শিবলিঙ্গ’ আকৃতির বরফ! আগ্রার বাড়িতে ভিড় ভক্তদের

ছবি - সংগৃহীত

ঘরের সাধারণ একটি ফ্রিজ। কিন্তু সেটির ফ্রিজার খুলতেই দেখা গেল এমন এক বরফের আকৃতি, যা দেখে অবাক হয়ে যান বাড়ির লোকজন। ভারতের উত্তর প্রদেশের আগ্রার একটি বাড়িতে তৈরি হওয়া ওই বরফের কাঠামোকে অনেক হিন্দুধর্মাবলম্বীই শিবলিঙ্গের সঙ্গে তুলনা করছেন।

খবর ছড়িয়ে পড়তেই ঘটনাটি দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমতে শুরু করে। অনেকের দাবি, ফ্রিজের ভেতরে তৈরি হওয়া বরফের আকৃতিটি অমরনাথ গুহার প্রাকৃতিক বরফের শিবলিঙ্গের মতো দেখতে।

এরপর ওই বাড়িতেই শুরু হয় পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দা ও ভক্তরা সেখানে গিয়ে প্রার্থনা করছেন। বরফের কাঠামোর সামনে ফুল ও কয়েনসহ বিভিন্ন সামগ্রী নিবেদন করতেও দেখা গেছে।

ঘটনাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন চলতি বছর অমরনাথ গুহার বরফের শিবলিঙ্গ দ্রুত গলে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ফলে আগ্রার ফ্রিজে তৈরি হওয়া এই বরফের আকৃতি ঘিরেও স্থানীয় মানুষের কৌতূহল দ্রুত বেড়েছে।

গত এক থেকে দুই দিনের মধ্যে সামাজিক মাধ্যমে ঘটনাটির একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক, ইউটিউব শর্টস ও এক্সে প্রকাশিত ভিডিওগুলোতে ফ্রিজের ভেতরের বরফের কাঠামো এবং সেটি দেখতে মানুষের ভিড় দেখা যাচ্ছে।

কেউ ঘটনাটিকে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে মিলিয়ে দেখছেন, আবার অনেকেই কৌতূহল নিয়ে ছুটে যাচ্ছেন ওই বাড়িতে। 

অল্প সময়ের মধ্যেই একটি বাড়ির সাধারণ ফ্রিজে তৈরি হওয়া বরফের আকৃতি এখন স্থানীয় মানুষের পাশাপাশি সামাজিক মাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

বাংলা গ্লোবাল বুলেটিন

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ফ্রিজের ভেতরে ‘শিবলিঙ্গ’ আকৃতির বরফ! আগ্রার বাড়িতে ভিড় ভক্তদের

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : এম. আর. আলম
নির্বাহী সম্পাদক : মোঃ মহসিন পারভেজ

কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত